কেমন করে দুর্গাপুজো হবে, বিধি তৈরি করে নবান্নে রিপোর্ট পাঠাল ফোরাম ফর দুর্গোৎসব

কেমন করে দুর্গাপুজো হবে, বিধি তৈরি করে নবান্নে রিপোর্ট পাঠাল ফোরাম ফর দুর্গোৎসব

রথ যাত্রা পার হয়ে গেল। শুরু হয়ে গিয়েছে শহরে দুর্গাপুজোর প্রস্তুতি। একাধিক ক্লাবে গতকালই খুঁটিপুজো হয়েছে। করোনা আবহের মধ্যেই এবারও পুজোর আয়োজন করছেন উদ্যোক্তারা। তার আগে নবান্নে ফোরাম ফর দুর্গোৎসবের পক্ষ থেকে করোনা বিধি নিয়ে একটি প্রস্তাব দেওয়া হয়েছে। কীভাবে করোনা বিধি মানা হবে পুজো মণ্ডপে তার একটি প্রস্তাব নবান্নে তালিকা আকারে পাঠিয়েছে তারা।

 করোনা আবহেই ফের পুজো

করোনা আবহেই ফের পুজো

এবারও উৎসবে সেই কাঁটা করোনা। রথ যাত্রায় এবারও একাধিক বিধিনিষেধ ছিল। মাহেশের রথ যাত্রা বন্ধ রাখা হয়েছিল। পুরীর রথ যাত্রায় ছিল না ভক্ত সমাগম। সেই করোনা আবহের মধ্যেও আবারও একবার পুজো আসতে চলেছে। গুটি গুটি পায়ে পুজোর আয়োজন করতে শুরু করে দিয়েছে শহরের পুজো কমিটিগুলি। কারণ প্রতিবছরই পুজো সঙ্গে জড়িয়ে থাকে একটা বড় অংশের মানুষের রুটি রুজি।

খুঁটি পুজো

খুঁটি পুজো

প্রতিবার রথের দিন এলাহি আয়োজন করে খুঁটি পুজো করে শহরের বড় পুজোগুলি। কিন্তু এবার করোনার কারণে সেই আনন্দে ভাঁটা পড়েছে। নমনম করে শহরের কয়েকটি ক্লাব খুঁটি পুজো সেরেছে। দেশপ্রিয় পার্ক থেকে শুরু করে বেহালার একাধিক ক্লাব কয়েকজন মাত্র সদস্যকে নিয়ে খুঁটি পুজো করেছেন।

নবান্নে প্রস্তাব

নবান্নে প্রস্তাব

করোনা আবহে আবারও দুর্গাপুজো। কেমন করে সম্পন্ন করবেন পুজো উদ্যোক্তারা তার একটি তালিকা নবান্নে পাঠিয়েছে ফোরাম ফর দুর্গোৎসব। তালিকায় বলা হয়েছে। চারিদিক খোলা মণ্ডপ করা হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বাইরে থেকেই দর্শকরা ঠাকুর দেখতে পারবেন। সেই পরিকল্পনা করেই প্যান্ডেলের বাইরেটা সাজানোর উপর জোর দেওয়া হবে। মণ্ডপের প্রবেশ পথ দীর্ঘ এবং প্রশস্ত করা হবে যাতে দর্শনার্থীরা দূরত্ব বিধি মেনে ঠাকুর দেখতে পারেন।

 টিকাকরণে জোর

টিকাকরণে জোর

দুর্গাপুজোর আয়োজক থেকে শিল্পী এবং ঢাকি, পুরোহিত সকলের টিকাকরণ করা হবে। সংশ্লীষ্ট ক্লাবই পুজোর সঙ্গে জড়িত সকলের টিকাকরণের বন্দোবস্ত করবে। মণ্ডপ শিল্পী, আলোকসজ্জার শিল্পী থেকে পুরোহিত, ঢাকি, ডেকোরেটার্সের কর্মীরা সকলকে টিকাকরণের বন্দোবস্ত করবে ক্লাব। মাস্ক ছাড়া কেউ মণ্ডপে প্রবেশ করতে পারবেন না। সেই সঙ্গে স্যানিটাইজারের পর্যাপ্ত বন্দোবস্ত করা হবে মণ্ডপে।

পুজোর বিধি

পুজোর বিধি

কোনও রকম ভোগ বিতরণ করা যাবে না। কাটা ফলের পুজো দেওয়া যাবে না। পুস্পাঞ্জলি এবং সন্ধিপুজোর ক্ষেত্রেও সামািজক দূরত্ব বিধি বজায় রাখতে হবে। বিসর্জনের শোভাযাত্রাতেও নিয়ন্ত্রণ করা হবে। কম সংখ্যক লোক নিয়ে বিসর্জনে যাওয়া হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+