ফোরাম ফর দুর্গোৎসবের নির্দেশিকা, ঠাকুর দেখতে গেলে মানতে হবে যেসব নিয়ম

ফোরাম ফর দুর্গোৎসবের নির্দেশিকা, ঠাকুর দেখতে গেলে মানতে হবে যেসব নিয়ম

এখনও প্রায় ৪০ দিন বাকি বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজোর (durga puja)। গতবারের মতো এবারেও রয়েছে করোনা (coronavirus) কাটা। রয়েছে তৃতীয় ঢেউয়ের আশঙ্কাও। সেই পরিস্থিতিতে ফোরাম ফর দুর্গোৎসবের (forum for durgotsab) তরফ থেকে নতুন করে বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে।

 সংক্রমণ রুখতে ব্যবস্থা নিতে হবে

সংক্রমণ রুখতে ব্যবস্থা নিতে হবে

উৎসবের শহরে করোনার সংক্রমণ যাতে লাগাম ছাড়া না হয়, সেদিকে পুজো উদ্যোক্তাদের নজর দিতে হবে। জৌলুস কমিয়ে জনহিতকর কাজে জোর দিতে হবে।

ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখতে ব্যবস্থা

ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখতে ব্যবস্থা

সাধারণ মানুষ যাতে সারা রাতের বদলে দিনে ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখতে পারেন, সে ব্যবস্থা করতে হবে সংগঠকদের। পাশাপাশি মণ্ডপ হবে খোলা মেলা, যাতে দর্শনার্থীরা বাইরে থেকেই মণ্ডপ ও প্রতিমা দর্শন করতে পারেন।

ভিড়ের দিকে খেয়াল রাখতে হবে

ভিড়ের দিকে খেয়াল রাখতে হবে

প্যান্ডেলের ঢোকার পথে ব্যারিকেড দিতে হবে, পাশাপাশি কোনওভাবেই যাতে প্যান্ডেলের আশপাশে ভিড় না হয়, তার দিকে খেয়াল রাখতে হবে।

 মানতে হবে দূরত্ববিধি

মানতে হবে দূরত্ববিধি

মণ্ডপে দূরত্ব বিধি মেনে চলতে হবে।

মাস্ক ও স্যানিটাইজারের ব্যবস্থা

মাস্ক ও স্যানিটাইজারের ব্যবস্থা

দর্শনার্থীদের জন্য মাস্কের পাশাপাশি স্যানিটাইজেশনের ব্যবস্থা করতে হবে সংগঠকদের।

দিতে হবে গোটা ফল

দিতে হবে গোটা ফল

ঠাকুরের ভোগের প্রসাদ হিসেবে কাটা ফল দেওয়া যাবে না, গোটা ফল দিতে হবে।

কোভিড বিধি মানতে হবে

কোভিড বিধি মানতে হবে

অষ্ঠমীর দিন অঞ্জলি দেওয়ার সময় কিংবা সন্ধিপুজোর সময়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। সিঁদুর খেলার সময়ও শারীরিক দূরত্ব রাখতে হবে। বিসর্জনের সময় অতিরিক্ত কোনও লোকজন সঙ্গে করা যাবে না।

মণ্ডপে ঢুকতে গেলে টিকা

মণ্ডপে ঢুকতে গেলে টিকা

ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়া থাকলে, তবেই মণ্ডপে ঢোকা যাবে।

টিকার দুটি ডোজ অবশ্যই

টিকার দুটি ডোজ অবশ্যই

পুজো কমিটির সদস্যদের ভ্যাকসিনের দুটো ডোজ অবশ্যই নিতে হবে। ঢাকিদেরও টিকাকরণ সম্পূর্ণ হতে হবে।

একদিকে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা, অন্যদিকে সুরক্ষা এবং জীবন-জীবিকার প্রশ্ন। বাংলার দুর্গাপুজোর সঙ্গে বহু কোটি টাকার অর্থনীতি জড়িয়ে। গতবারের মতো এবারও পুজো কার্যত জৌলুশহীনই হতে চলেছে। তবে এসবের মধ্যেও সবকিছুকে সঙ্গে করেই এগোতে চাইছে ফোরাম ফর দুর্গোৎসব। ইতিমধ্যেই আয়োজক তথা পুজো কর্মকর্তাদের সবার যাতে করে দুটি করে টিকা পুজোর আগেই নিয়ে নিতে পারেন তার জন্য আগে থেকেই উদ্যোগ নেওয়া হয়েছে। অনেক বাধার মধ্যে থেকেও আশার আলো দেখছে ফোরাম ফর দুর্গোৎসব।

চিকিৎসকরা বলেছেন, জন সমাগম যাতে না হয় তার দিকে খেয়াল রাখতে হবে, তা যে কোনও উপায়ে আটকাতে হবে। কেননা জন সমাগম হলেই রোগ ছড়ানোর পরিস্থিতি তৈরি হবে। কেননা করোনা এখনও চলে যায়নি। অনেকেই এখন বাসে কিংবা ট্রেনে মুখে মাস্ক পরছেন না। করোনা বিধি মানছেন না, যা নিয়ে চিন্তিত চিকিৎসকমহল।

তবে চিকিৎসরা বলছেন, পুজোর মতোই তার আগে রাজনৈতিক জনসমাগমের ক্ষেত্রেও সতর্ক হতে হবে।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+