বাড়ি-জমি জালিয়াতির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত

জালিয়াতির অভিযোগে বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তকে গ্রেফতার করল দক্ষিণ বিধাননগর থানার পুলিশ।

জমি-বাড়ি জালিয়াতির অভিযোগে বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তকে গ্রেফতার করল দক্ষিণ বিধাননগর থানার পুলিশ। অভিযুক্তের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই বলে সরাসরি জানিয়েছে তৃণমূল কংগ্রেস।

জালিয়াতির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

জানা গিয়েছে, অনুপম দত্ত কিছুদিন আগেই দল বদলে বিজেপিতে নাম লিখিয়েছিলেন। তার জেরেই প্রতিহিংসা চরিতার্থ করতে তাকে মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে দাবি উঠেছে।

অনুপম দত্তর বিরুদ্ধে অভিযোগ, তিনি ভুয়ো কাগজপত্র বানিয়ে একজনকে জমি বিক্রি করে কোটি টাকা আত্মসাৎ করেছেন। এই ঘটনার তদন্তে নেমে কয়েকজনকে গ্রেফতার করার পরে অনুপম দত্তর নাম জানতে পারে পুলিশ। তারপরই গ্রেফতার করা হয়।

সম্প্রতি অনুপম দত্ত তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। গত পুরভোটে সল্টলেকে নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়ে হেরে যান তিনি। বিজেপিতে যোগদানের ফলেই এই গ্রেফতার বলে অভিযোগ করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+