নতুন সভাপতি কে! প্রশ্ন রয়েই গেল, তৃণমূল ছাত্র পরিষদের আহ্বায়ক হলেন সেই জয়া

তৃণমূল ছাত্র পরিষদের নতুন সভাপতি কে, তা নিয়ে কোনও সিদ্ধান্ত গৃহীত হল না কোর কমিটির বৈঠকে। শুধু উপদেষ্টা কমিটি গঠন করা হল।

তৃণমূল ছাত্র পরিষদের নতুন সভাপতি কে, তা নিয়ে কোনও সিদ্ধান্ত গৃহীত হল না কোর কমিটির বৈঠকে। শুধু উপদেষ্টা কমিটি গঠন করা হল। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ছাত্র সংগঠনের জন্য উপদেষ্টা কমিটি গঠন করে দেন। সেইসঙ্গে জানিয়ে দেওয়া হয় এই উপদেষ্টা কমিটি সাত দিনের মধ্যে নতুন সভাপতির নাম জানাবে।

নতুন সভাপতি কে! এ প্রশ্ন রেখেই টিএমসিপির উপদেষ্টা কমিটির আহ্বায়ক করা হল জয়াকে

তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির পদ থেকে অপসারিত হয়েছিলেন জয়া দত্ত। তিনিই উপদেষ্টা কমিটির আহ্বায়ক হয়েছেন। আর এই কমটির চেয়ারম্যান হলেন শিক্ষামন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। কো-চেয়ারম্যান হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ১০ জনের কমিটিতে রয়েছেন সুব্রত বক্সি, অশোক দেব, বৈশ্বানর চট্টোপাধ্যায় প্রমুখ।

এদিন সমস্ত জেলা সভাপতিকে পদত্যাগ করতে নির্দেশ দেওয়া হয় তৃণমূলের তরফে। সেইসঙ্গে প্রত্যেক জেলা থেকে পাঁচ জন করে সদস্য পাঠানোর নির্দেশও জারি করা হয়। এরপর উপদেষ্টা কমিটি নতুন করে রাজ্য ও জেলা সভাপতিদের নিয়োগ করবে বলে জানান মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সভাপতি নির্ধারণে সাত দিনের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ আগস্ট টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের মঞ্চে পুরনো সভাপতিদের নিয়ে একটা কমিটি গঠন করে দিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ১৫ দিনের মধ্যে সভাপতি নির্বাচন করতে। সেইমতোই তৃণমূল কংগ্রেসের তরফে উপদেষ্টা কমিটি গঠন করে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি নির্বাচন প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

সভাপতি নির্বাচন প্রক্রিয়ার পাশাপাশি এদিন তৃণমূল মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কিছু নির্দেশিকা বেঁধে দেন ছাত্র সমাজের উদ্দেশ্যে। ছাত্র সংগঠনে তাঁরাই থাকবেন, যাঁরা ছাত্র। তাঁদেরকে ছাত্রসুলভ আচরণ করতে হবে। শিক্ষকদের সঙ্গে সু-সম্পর্ক রাখতে হবে। কলেজে উপস্থিতির হার ঠিক রাখতে হবে। বারবার ফেল করা ছাত্রদের রাখা হবে না সংগঠনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+