নাগরিকত্ব বিলে একসময়ে সম্মতি ছিল মনমোহনেরও! টুইটে প্রাক্তন প্রধানমন্ত্রীর বক্তব্য সামনে আনল বিজেপি
একটা সময়ে এই কংগ্রেসও ছিল নাগরিকত্ব সংশোধনী আইনের পক্ষে। অন্তত তৎকালীন রাজ্যসভায় বিরোধী দলনেতা মনমোহন সিং রাজ্যসভায় এমনটাই বলেছিলেন।
দেশ জুড়ে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। সেই বিক্ষোভে সামিল হয়েছে বর্তমানে বিরোধী আসনে থাকা কংগ্রেসও। কিন্তু একটা সময়ে এই কংগ্রেসও ছিল নাগরিকত্ব সংশোধনী আইনের পক্ষে। অন্তত তৎকালীন রাজ্যসভায় বিরোধী দলনেতা মনমোহন সিং রাজ্যসভায় এমনটাই বলেছিলেন। মনমোহন সিং-এর সেই ভিডিও এবার সামনে এনেছে বিজেপি।

প্রকাশ্যে কংগ্রেসের পুরনো অবস্থান
প্রতিবেশী দেশ থেকে আসা সংখ্যালঘুদের জন্য উদার দৃষ্টিভঙ্গীর আহ্বান জানিয়েছিলেন মনমোহন সিং। সেই সময় ২০০৩ সাল। দেশে অটলবিহারী বাজপেয়ীর শাসন। মনমোহন সিং ছিলেন রাজ্যসভার বিরোধী দলনেতা।
|
বিজেপির টুইটে প্রকাশ্যে মনমোহন সিং-এ অবস্থান
প্রায় ১৬ বছর আগে রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বক্তব্য রেখেছিলেন মনমোহন সিং। সেখানে তিনি বলেছিলেন কোনও দুর্ভাগ্য মানুষ যদি আমাদের দেশে আশ্রয় চান, তাদের ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গী উদার হওয়া উচিত।

সমর্থন করেছিলে তৎকালীন উপ প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী
সেই সময় রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান বলেছিলেন পাকিস্তানের সংখ্যালঘুরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তৎকালীন উপ প্রধানমন্ত্রী আডবাণী বলেছিলেন তিনি এই বক্তব্যকে সমর্থন করেন।
|
২০০৫ সালে অনুপ্রবেশ নিয়ে সরব হয়েছিলেন মমতা
দিন দুয়েক আগে মুখ্যমন্ত্রীর ভিডিও শেয়ার করেছিলেন রাজ্যপাল। যেখানে ২০০৫-এ তৃণমূল নেত্রীর অবস্থান এবং ২০১৯-এ মুখ্যমন্ত্রীর অবস্থান তুলে ধরা হয়েছে।

কংগ্রেসের বর্তমান অবস্থান
কিন্তু বর্তমান পরিস্থিতিকে কংগ্রেস নাগরিকত্ব সংশোধনী আইনকে সংবিধান বিরোধী বলে মন্তব্য করে একে ফিরিয়ে নেওয়ার দাবি করছে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications