সংকটজনক সোমনাথ চট্টোপাধ্যায়! বসানো হয়েছে অস্থায়ী পেসমেকার

সংকটজনক সোমনাথ চট্টোপাধ্যায়। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। তাঁকে সম্প্রতি দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। কিডনির সমস্যার কারণে রবিবার তাঁর ডায়ালিসিস করা হয়।

সংকটজনক সোমনাথ চট্টোপাধ্যায়। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। তাঁকে সম্প্রতি দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। কিডনির সমস্যার কারণে রবিবার তাঁর ডায়ালিসিস করা হয়। হৃদযন্ত্রের সমস্যার কারণে বসানো হয়েছে অস্থায়ী পেসমেকার।

সংকটজনক সোমনাথ চট্টোপাধ্যায়! বসানো হয়েছে অস্থায়ী পেসমেকার

রবিবার তাঁকে দেখতে গিয়েছিলেন সিপিএম নেত্রী রমলা চক্রবর্তী।

গত জুন মাসের শেষ সপ্তাহ থেকে গুরুতর অসুস্থ সোমনাথ চট্টোপাধ্যায়। তাঁর হেমারেজিক স্ট্রোক হয়েছিল। সেই সময় তাঁর চিকিৎসার জন্য চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায়ের নেতৃত্বে একটি মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছিল।

পরিবার সূত্রে খবর, কিডনি ও শ্বাসকষ্টের সমস্যাও রয়েছে। বৃহস্পতিবার রাতে সোমনাথ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হয় । এরপর তাঁকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। হাসপাতালের মেডিক্যাল টিম সোমনাথ চট্টোপাধ্যায়ের স্বাস্থ্যের ওপর নজর রাখছেন।

কিডনির সমস্যার কারণে রবিবার তাঁর ডায়ালিসিস করা হয়। হৃদযন্ত্রের সমস্থার কারণে অস্থায়ী পেসমেকার বসানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+