লড়াইটা থাকলেও জয় এল না কমরেড, চলে গেলেন সোমনাথ

প্রয়াত লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। সকাল ৮.১৫ নাগাদ দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে প্রয়াত হন। নানান ধরনের শারীরিক সমস্যা নিয়ে ভর্তি ছিলেন।

প্রয়াত লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। সোমবার সকাল ৮.১৫ নাগাদ বেলভিউ নার্সিংহোমে প্রয়াত হন। নানান ধরনের শারীরিক সমস্যা নিয়ে ভর্তি ছিলেন তিনি।

 প্রয়াত লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়

গত কয়েকদিন ধরেই সংকটজনক ছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। তাঁকে সম্প্রতি দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। কিডনির সমস্যার কারণে রবিবার তাঁর ডায়ালিসিস করা হয়। হৃদযন্ত্রের সমস্যার কারণে বসানো হয়েছিল অস্থায়ী পেসমেকার। রবিবার তাঁকে দেখতে গিয়েছিলেন সিপিএম নেত্রী রমলা চক্রবর্তী।

গত জুন মাসের শেষ সপ্তাহ থেকে গুরুতর অসুস্থ সোমনাথ চট্টোপাধ্যায়। তাঁর হেমারেজিক স্ট্রোক হয়েছিল। সেই সময় তাঁর চিকিৎসার জন্য চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায়ের নেতৃত্বে একটি মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছিল।

পরিবার সূত্রে খবর, কিডনি ও শ্বাসকষ্টের সমস্যা ছিল। অসুস্থতার কারণে প্রায় গৃহবন্দী ছিলেন তিনি। বৃহস্পতিবার রাতে সোমনাথ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হয় । এরপর তাঁকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। হাসপাতালের মেডিক্যাল টিম সোমনাথ চট্টোপাধ্যায়ের স্বাস্থ্যের ওপর নজর রাখছিলেন। যদিও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে সোমবার সকালে প্রয়াত হন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+