আজ বিশ্ব জুড়ে বিক্ষোভ যাদবপুরের প্রাক্তনীদের, রেগে কাঁই পার্থ

আরও পড়ুন: সিপিএম, বিজেপি নয়, তৃণমূলের 'দুশমন' এখন যাদবপুরের পড়ুয়ারা
গতকালই একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাই কোর্ট বলেছিল, ক্লাস বয়কটের কর্মসূচি ছেড়ে পঠনপাঠনে ফিরুন পড়ুয়ারা। ছাত্রছাত্রীদের আন্দোলন করার অধিকার আছে, স্বীকার করে নিয়েও আদালত বলেছিল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হোক, এটাই কাম্য। এর পরই ছাত্রছাত্রীরা ঠিক করেন, আদালত পরিস্থিতি স্বাভাবিক করার কথা বলেছে। তাই আদালতকে সম্মান জানিয়ে তাঁরা বৃহস্পতিবারের পূর্বঘোষিত লালবাজার অভিযান বাতিল করছেন। কারণ এই অভিযান করলে নতুন করে জটিলতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করেছিলেন পড়ুয়াদের একাংশ। কিন্তু ক্লাস বয়কট ও বিশ্ব প্রতিবাদ দিবসের কর্মসূচি থেকে তাঁরা সরছেন না।
সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা। তাঁরা পড়ুয়াদের ডাকে সাড়া দিয়ে ১০০টি শহরে প্রতিবাদ জানাবেন। আমেরিকা, ইউরোপ, এশিয়ার বিভিন্ন দেশের ১০০টি শহরে প্রতিবাদ হবে। আর এতেই ক্ষেপে গিয়েছেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেছেন, "কেন্দ্রের বিজেপি সরকার উসকানি দিচ্ছে। ওদের উসকানিতেই দেশের বাইরে আন্দোলন ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এটা ভালো নয়। কারণ প্রবাসীদের কাছে এমন বার্তা দেওয়া হচ্ছে যেন বাংলায় সর্বনাশ হয়ে গিয়েছে।"
ওয়াকিবহাল মহলের মতে, রাতের অন্ধকারে পুলিশ যেভাবে হামলা চালিয়েছে, তা ব্রিটিশ আমলকেও হার মানায়। তার পরও যদি শিক্ষামন্ত্রী 'সর্বনাশ' দেখতে না পান, তা হলে কীসে তিনি সর্বনাশ দেখবেন, সেটাই প্রশ্ন। বিরোধীদের রসিকতা, নিজের দলের ছাত্র সংগঠনের গায়ে হাত পড়লে তখন হয়তো পার্থবাবুই তৎপরতা দেখিয়ে রাজ্যটা মাথায় তুলতেন।












Click it and Unblock the Notifications