সু্প্রিম কোর্টের নির্দেশে প্রাক্তন ইডি কর্তা মনোজ কুমারের আত্মসমর্পণ, হেফাজতে নিল পুলিশ
সু্প্রিম কোর্টের নির্দেশে প্রাক্তন ইডি কর্তা মনোজ কুমার আত্মসমর্পণ করলেন ব্যাঙ্কশাল আদালতে। তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
কলকাতা, ৩ মে : সু্প্রিম কোর্টের নির্দেশে প্রাক্তন ইডি কর্তা মনোজ কুমার আত্মসমর্পণ করলেন ব্যাঙ্কশাল আদালতে। তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মনোজ কুমারের আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়ে তাঁকে সাত দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেইমতো বুধবারই ছিল সেই নির্দেশিকার শেষদিন। এদিন ব্যাঙ্কশাল আদালতে গিয়ে আত্মসমর্পণ করেন মনোজ কুমার। আদালত তাঁকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।
রোজভ্যালি তদন্ত নিযুক্ত এই ইডি কর্তার বিরুদ্ধে রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুর সঙ্গে যোগসাজোশের পাশাপাশি ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ ওঠে। তোলাবাজি মামলায় নাম জড়ানোয় তাঁকে শেক্সপিয়ার সরণি থানায় তলব করা হয়। কিন্তু তিনি হাজিরা দেননি। তিনি আগাম জামিনের আবেদন করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।

সুপ্রিম কোর্ট তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়ে আত্মসমর্পণের নির্দেশ দেয় মনোজ কুমারকে। এ জন্য সাতদিন সময় দিয়েছিল শীর্ষ আদালত। সাতদিনের মাথাতেই ব্যাঙ্কশাল আদালতে গিয়ে আত্মসমর্পণ করেন মনোজ কুমার। ব্যাঙ্কশাল আদালতের বিচারক তাঁকে ১২ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
রোজভ্যালির তদন্তকারী অফিসার হয়েও মনোজকুমার দুর্নীতিতে জড়িয়ে পড়েন। তদন্ত সহযোগিতার জন্য বারবার রাজ্য পুলিশের তরফে আবেদন তলব করা হলেও, তিনি যাননি। সেইমতো কলকাতা হাইকোর্টে মামলা করলে তাঁর নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করলেও, তা ধোপে টেকেনি।
মনোজকুমার তাঁর বন্ধুকে টাকা দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। কিন্তু তাঁর আইনজীবীর পক্ষে থেকে দাবি করা হয়, মনোজ কুমার কাউকে টাকা দেননি। তিনি যেহেতু রোজভ্যালিকাণ্ডের তদন্ত করছেন, তাঁকে ফাঁসানো হয়েছে রাজ্যের তৃণমূল সরকারের পক্ষ থেকে। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications