‘একুশে’র মঞ্চে বড় চমক, কট্টর বামপন্থী ‘বুদ্ধ-শিষ্য’ ঋতব্রত হাজির মমতার সমর্থনে
প্রত্যাশামতোই একুশে জুলাইয়ের মঞ্চ হয়ে উঠল চমকের। অনেক চমকের মধ্যে এক চমক কট্টর বামপন্থী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের মঞ্চে আগমন। মমতার মঞ্চে তাঁর স্থান পাওয়া বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গভীর তাৎ
প্রত্যাশামতোই একুশে জুলাইয়ের মঞ্চ হয়ে উঠল চমকের। অনেক চমকের মধ্যে এক চমক কট্টর বামপন্থী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের মঞ্চে আগমন। মমতার মঞ্চে তাঁর স্থান পাওয়া বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গভীর তাৎপর্যপূর্ণ। সরকারি কমিটিতে আগেই স্থান পেয়েছিলেন, এবার পাকাপাকিভাবে তৃণমূলে প্রবেশের ছাড়পত্র মিলে গেল ঋতব্রতর।

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্নেহধন্য ঋতব্রত। ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোর বিরোধী। কিন্তু কালের নিয়মে তিনিই হয়ে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম গুণমুগ্ধ একজন। সিপিএম থেকে বহিষ্কৃত হয়ে তৃণমূল সরকারের কমিটির চেয়ারম্যান হয়েছেন। এবার ২১ জুলাইয়ের মঞ্চে উপস্থিত হয়ে দলেও প্রবেশ করে গেলেন। এখন স্রেফ সরকারিভাবে যোগদানের অপেক্ষা।
ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে যে এবার দেখা যেতে পারে তৃণমূলের ২১ জুলাইয়ের মঞ্চে, তা স্রেফ সময়ের অপেক্ষা বলে রাজনৈতিক মহলের ধারণা ছিল, তা এদিন সত্যি প্রতিপন্ন হল। তিনি ইতিমধ্যেই ঢুকে পড়েছিলেন শাসক দলে। তাঁর আনুষ্ঠানিক যোগদান যে কোনওদিন হতে পারে। সেই জল্পনা থেকেই ধারণা তৈরি হয়েছিল। একুশে জুলাইয়ের মঞ্চে তাঁর উপস্থিতি সেই ধারণাকেই সুষ্পষ্ট করল।
বর্তমান বঙ্গ-রাজনীতিতে ঋতব্রতর একুশের মঞ্চে উপস্থিতি ছিল বড় চমক। এছাড়াও এদিন বোশ কয়েকজন কংগ্রেস বিধায়ক, সিপিএম ও বিজেপির পঞ্চায়েত সদস্যরাও হাজির হয়েছেন সভামঞ্চে। তৃণমূলের মঞ্চে উপস্থিত হয়ে কংগ্রেস বিধায়করা তৃণমূলে যোগদান করেন, নাকি আমন্ত্রিত হিসেবে উপস্থিত থাকেন, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications