বুদ্ধদেব ভট্টাচার্য ফুল ভেন্টিলেশন সাপোর্টে, নিউমোনিয়ার সঙ্গে শ্বাসযন্ত্রে সমস্যা প্রকট
বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্কট এখনও কাটেনি। তাঁকে ফুল ভেন্টেলেশন সাপোর্টে রাখার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষে। নিউমোনিয়ায় সংক্রমণের পাশাপাশি তাঁণর শ্বাসযন্রোস সমস্যা ধরা পড়েছে। সেই কারণেই চিকিৎসকরা তাঁকে ইনভেসিভ ভেন্টিলেশনে দেওয়া হয়েছে।
শনিবার হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যা বৃদ্ধি পাওয়ায় তাঁকে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করানো হয়। সিপিএমের বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আইসিইউতে ভর্তি করানোর পর রাতে ফুল ভেন্টিলেশন সাপোর্টে দেওয়া হয়। তবে তাঁর বিপদ না কাটলেও তিনি স্থিতিশীল রয়েছেন বলে জানান চিকিৎসকরা।

প্রাক্তন মুখ্যমন্ত্রীর ফুসফুস ও শ্বাসনালিতে সমস্যা রয়েছে। তাঁর শরীরে রক্তে অক্সিজেনের মাত্রা ৬৮-তে নেমে গিয়েছিল। ৯০-এর নীচে নেমে গেলেই চিকিৎসকরা হাসপাতালে ভর্তি করে অক্সিজেন সাপোর্ট দেওয়ার পরামর্শ দেন। হঠাৎ করেই অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়ায় তড়িঘড়ি গ্রিন করিডর করে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করার পরই চিকিৎসকরা বোর্ড বসিয়ে তাঁর চিকিৎসা শুরু করে। বর্তমানে তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা বেড়েছে। কিন্তু শ্বাসনালিতে সংক্রমণ ধরা পড়ায় এবং নিউমোনিয়ার প্রকোপ মারাত্নক থাকায় তাঁকে রাতে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
দীর্ঘদিন ধরেই অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী। বালিগঞ্জের পাম অ্যাভিনিউয়ের তাঁর বাড়িতেই চিকিৎসা চলে বুদ্ধদেব ভট্টাচার্যের। তিনি হাসপাতালে ভর্তি থাকতে চান না। এর আগে বেশ কয়েকবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হলেও, খানিক সুস্থ হতেই তিনি বাড়ি ফিরে গিয়েছেন। এবারও তিনি আসতে চাইছিলেন না।
চারদিন ধরেই তাঁর সংক্রমণ বৃদ্ধি পেয়েছিল তাঁর। তারপর এদিন চিকিৎসকরা আর ঝুঁকি না নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন। উডল্যান্ডস হাসপাতাল থেকে ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুল্যান্স পাঠিয়ে তাঁকে আনা হয়। রাস্তায় যাতে কোনওরকম সমস্যা না হয়, তার জন্যই এই বিশেষ ব্যবস্থা।

পুলিশ গ্রিন করিডর করে তাঁকে হাসপাতালে নিয়ে আসে। আগে থেকেই তাঁকে ভর্তি করানোর সমস্ত ব্যবস্থা করা ছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অবস্থা এদিন সকাল থেকেই অবনতি হতে শুরু করে। তাই ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুল্যান্স ও বিশেষজ্ঞ চিকিৎসকদের পাঠিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে আসার ব্যবস্থা করতে হয়।
বুদ্ধদেব ভট্টাচার্যের সিএপিডি সমস্যা রয়েছে। তারপর ২০২১ সালে তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। ১৮ মে করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। তারপর ২৫ মে তাঁকে আলিপুরের এই বেসরকারি হাসপাতালে ভক্তি করানো হয়েছিল। ২ জুনই তিনি আলিপুরের এই হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরে যান।












Click it and Unblock the Notifications