নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলা! গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, জেনে নিন বিস্তারিত
নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলা। যার জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ১৯ সেপ্টেম্বরের রাত থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।
নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলা। যার জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ১৯ সেপ্টেম্বরের রাত থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। এর মধ্যে বৃহস্পতিবার ভারী বৃষ্টি( ৭-১১ সেমি) হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া-হুগলিতে।

নিম্নচাপ ও ঘূর্ণাবর্ত
পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলে নিম্নচাপ তৈরি হয়েছে। একইসঙ্গে ঘূর্ণাবর্তও অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিমি ওপর পর্যন্ত। যা দক্ষিণ-পশ্চিম দিকে হেলে রয়েছে। আগামী ৩৬ ঘণ্টার মধ্যে যা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে বলে মনে করছে আবহাওয়া দফতর।

অভিমুখ অন্ধ্র-ওড়িশা
তবে এই নিম্নচাপ পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশার ওপর দিকে যাবে। ফলে সেখানেই প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ভারী বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ১৯ সেপ্টেম্বরের রাত থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনার তৈরি হয়েছে।
আবহাওয়া দফতরের সতর্কবার্তায় বলা হয়েছে, ২০ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভারী বৃষ্টি( ৭-১১ সেমি) হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া-হুগলিতে।
শুক্রবার অর্থাৎ ২১ সেপ্টেম্বর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি( ৭-১১ সেমি) হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

মৎস্যজীবীদের সতর্কবার্তা
মৎস্যজীবীদের উদ্দেশ্যে দেওয়া সতর্কবার্তায় জানানো হয়েছে, নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা। যার ফলে ১৯ সেপ্টেম্বর সকাল থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত মাছ ধরতে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।












Click it and Unblock the Notifications