কলকাতায় নতুন বিউটি স্টেশন খুলল আন্তর্জাতিক মেকআপ ব্র্যান্ড ফরএভার ফিফটি-টু

কলকাতায় নতুন বিউটি স্টেশন খুলল আন্তর্জাতিক মেকআপ ব্র্যান্ড ফরএভার ফিফটি-টু

আন্তর্জাতিক মেকআপ ব্র্যান্ড ফরএভার ফিফটি-টু মেকআপ সম্প্রতি কলকাতায় তাঁদের বিউটি স্টেশন খুলল। জনগণের বহুদিনের চাহিদাকে মর্যাদা দিয়ে কলকাতার অ্যাক্রোপলিস মলে এই নতুন বিউটি স্টেশন তৈরি হয়েছে ৷ ফরএভার ফিফটি-টু মেকআপ প্রধানত পেশাদার এবং শিল্পীদের জন্য উচ্চমানের একটি ব্র্যান্ড। তবে একইসঙ্গে পকেটসাধ্য প্রসাধনী পণ্য হিসাবেও এটি পরিচিত।

কলকাতায় নতুন বিউটি স্টেশন খুলল আন্তর্জাতিক মেকআপ ব্র্যান্ড ফরএভার ফিফটি-টু

এখানে এক ছাতার তলায় মেকআপের প্রয়োজনীয় সবকিছু আপনি পাবেন। মূল্যের দিক থেকে সহজে কেনা যেতে পারে, আবার একইসঙ্গে উচ্চমানের হওয়ার কারণে, ব্র্যান্ডটি ভারতের অনেক মেকআপ শিল্পী এবং উৎসাহীদের ভালোবাসা এবং মনোযোগ আকর্ষণ করেছে। ফলে প্রোরেঞ্জ ফাউন্ডেশন চালু করার পাঁচ বছরের মধ্যেই সেরা বিক্রেতা হোক বা তাদের সরস জেল লিকুইড ব্লাশের সাম্প্রতিক লঞ্চ, ফরএভার ফিফটি-টু মেকআপের পণ্যগুলি সবসময়ই নানা প্রদেশে দারুণ সফল হয়েছে।

কলকাতায় ব্র্যান্ডের পণ্যের ব্যাপক চাহিদার কারণে, ফরএভার ফিফটি-টু মেকআপ ২২ ডিসেম্বর ২০২২-এ অ্যাক্রোপলিস মলে তাঁদের নতুন বিউটি স্টেশন চালু করেছে ৷ এই ইভেন্টে কলকাতার অন্যতম প্রিয় এবং অত্যন্ত প্রতিভাবান মেকআপ শিল্পী ময়ূরী ভার্মা এবং শ্রদ্ধা গুপ্তা উপস্থিত ছিলেন ৷

প্রথম দিনই ফরএভার ফিফটি-টু মেকআপ ব্র্যান্ডের পণ্যের প্রতি ভালোবাসা দেখিয়ে দিল, কেন আগামীদিনে কলকাতায় এরকম আরও অনেক বিউটি স্টেশন নিয়ে আসতে তাঁরা অনুপ্রাণিত হবেন। এফএম কসমেটিক ইন্ডিয়ার রিটেল সেলস ম্যানেজমেন্ট এবং কলকাতার জনপ্রিয় পেশাদার মেকআপ শিল্পী ময়ূরী ভার্মা এবং শ্রদ্ধা গুপ্তা দারুণ আড়ম্বর ও উদ্দীপনার সঙ্গে এই বিউটি স্টেশনের উদ্বোধন করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+