চাকরির দাবি নিয়ে টেট উত্তীর্ণদের বিক্ষোভ , উত্তাল হাজরা মোড়
চাকরির দাবি নিয়ে টেট উত্তীর্ণদের বিক্ষোভ , উত্তাল হাজরা মোড়
টেট পরীক্ষা নিয়ে রাজ্য সরকারের মাথাব্যথা বাড়ছে বই কমছে না। আবারও সহরের বুকে ব্যাপক বিক্ষোভ দেখাল টেট উত্তীর্ণরা। তাদের খুব স্বাভাবিকে বং প্রাসঙ্গিক দাবি , চাকরিতে নিয়োগ। পরীক্ষা পাশ করেও কেন তাদের চাকরি জুটছে না তা নিয়ে তারা ফের বিক্ষোভ দেখাল। তাদের প্রবল বিক্ষোভ দেখা গেল হাজরা মোড়ে।

কার্যত ধুন্ধুমার বেঁধে গেল দক্ষিণ কলকাতার অঞ্চলে, কারণ এরপরেই কালীঘাট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। যাতে তাদের ক্ষোভের আঁচ দ্রুত সেখানে গিয়ে পৌঁছায় সেইই ভেবে টেট উত্তীর্ণরা হাজরা মোড়কেই বিক্ষোভের স্থান হিসাবে বেছে নেন।
তাঁদের একাধিক দাবি-দাওয়া রয়েছে। সেগুলি নিয়েই তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করে। তাঁদের বাধা দেয় পুলিশ। এতেই প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে। চাকরিপ্রার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। । হাজরা মোড়ে বিশাল পুলিশবাহিনী এসে যায়। কারণ আগে থেকে যা পুলিশ ছিল সেখানে তাঁরা সামলাতে পারছিলেন না।
শেষে বড় পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। চাকরিপ্রার্থীদের অভিযোগ তাদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়। এই রাস্তা সদা ব্যস্ত। এমন ক্ষোভে হাজরা মোড়ে স্বাভাবিকভাবেই ব্যাপক যানজট তৈরি হয়। জানা গি্যেছে এদিন সকালে হাজরা মোড়ে জমায়েত করেন টেট উত্তীর্ণরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্মারকলিপি জমা দিতে যাচ্ছিলেন তাঁরা। পুলিশ তখনই বাধা দেয়। বাধা পেয়ে এরপর বিক্ষোভ শুরু হয় রাস্তায় বসেই। তাঁদের স্পষ্ট অভিযোগ।

আজ ২০১৪ সাল থেকে আট বছর পেরিয়ে গিয়ছে তাঁরা টেট পাশ করেছেন কিন্তু চাকরি মেলেনি। রাজ্য সরকার তাঁদের প্রতিশ্রুতি পালন করছে না এই নিয়ে তাঁরা বিষাল বিক্ষোভ দেখান। জানা গিয়েছে দল বেঁধে মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্য রওনা হওয়ার চেষ্টা করলেই পুলিশ পথ আগলে প্রথমে তাঁদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করে। কাজ হয়নি। কোনও কথা শুনতে রাজি ছিলেন না বিক্ষোভকারীরা।
পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায় বিক্ষোভকারীদের। তারপর শুইরু হয় রাস্তায় বসে বিক্ষোভ। এর জেরে ব্যস্ত সময়ে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে দক্ষিণ কলকাতার এই গুরুত্বপূর্ণ রাস্তা। যানজট তৈরি হয়ে যায়। শেষমেশ রাস্তা থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ। কয়েকজন বিক্ষোভকারীকে প্রিজন ভ্যানে তোলা হয়।

বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটকও করা হয়েছে। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যান চলাতল কার্যত স্তব্ধ হয়ে যায় হাজরা মোড়ে। তবে কিছুক্ষমে মদ্যেই পরিস্থিত স্বাভাবিবক হয়। এর আগেও চাকরির দাবিতে পথে নেমেছেন ২০১৪ সালের টেট উত্তীর্ণরা। গত ডিসেম্বর মাসে সল্টলেকের করুণাময়ীতে টেট উত্তীর্ণদের জয়ামেত গিরেও উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে সেবারও ধস্তাধস্তি হয় বিক্ষোভকারীদের। ফলে বলা যেতে পারে টেট সমস্যা সরকারের বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে।












Click it and Unblock the Notifications