টানা পাঁচ দিন বন্ধ থাকবে শিয়ালদা ফ্লাইওভার
টানা পাঁচ দিন বন্ধ থাকবে শিয়ালদা ফ্লাইওভার
আগামী শুক্রবার থেকে টানা পাঁচ দিন বন্ধ থাকবে শিয়ালদা ফ্লাইওভার। ১৫ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত ব্রিজ বন্ধ থাকবে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, মেট্রোর দ্বিতীয় টানেলের কাজের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা পুলিশ এই তথ্য জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষকে। এই ক'দিন শিয়ালদা ব্রিজের ওপর দিয়ে যে বাসগুলি যাতায়াত করত, সেগুলিকে অন্য রুট দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।
শুক্রবার রাত ১২টার পর থেকেই এই সিদ্ধান্ত কার্যকরী হবে বলে খবর মিলেছে।প্রসঙ্গত, গত অক্টোবরেও কিছুদিন বন্ধ ছিল শিয়ালদা ব্রিজ। তখন ব্রিজের ওপর দিয়ে উত্তর থেকে এপিসি রোড হয়ে যে গাড়িগুলি আসে সেগুলিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। এবারও রাজাবাজার ক্রসিং থেকে নারকেলডাঙা মেন রোড, ফুলবাগান ক্রসিং, আর এল মিত্র রোড হয়ে যে গাড়িগুলি আসবে, তাদের অন্য রুটে গন্তব্যে পাঠানো হবে।












Click it and Unblock the Notifications