ঘুষ কাণ্ডে দোষী সাব্যস্ত সুভাষ ভৌমিক! ৩ বছরের কারাদণ্ডের নির্দেশ

ঘুষকাণ্ডে দোষী সাব্যস্ত ফুটবল কোচ সুভাষ ভৌমিক। আলিপুর জজকোর্টে বিশেষ সিবিআই আদালত সোমবার এই রায় দিয়েছে। ২০০৫ সালের ডিসেম্বরে সুভাষ ভৌমিকের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল।

ঘুষকাণ্ডে দোষী সাব্যস্ত ফুটবল কোচ সুভাষ ভৌমিক। আলিপুর জজকোর্টে বিশেষ সিবিআই আদালত সোমবার এই রায় দিয়েছে। ২০০৫ সালের ডিসেম্বরে সুভাষ ভৌমিকের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল। প্রায় ১২ বছর ধরে মামলা চলার পর সোমবার আদালত ৩ বছরের হাজতবাসের নির্দেশ দেয়। যদিও পরে জামিন পেয়ে যান তিনি।

ঘুষ কাণ্ডে দোষী সাব্যস্ত সুভাষ ভৌমিক! ৩ বছরের কারাদণ্ডের নির্দেশ

ময়দানের বিশিষ্ট খেলোয়াড়। নাম করা কোচও বটে। তবে ক্রীড়াক্ষেত্রে প্রতিভার পাশাপাশি কাজ করতেন সেন্ট্রাল এক্সসাইজে। পদাধিকার বলে সেখানকার আধিকারিক ছিলেন। বর্তমানে অবসর যাপন করলেও, ২০০৫-এর ডিসেম্বর তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল। কাজে সুবিধা করে দেওয়ার নাম করে এক বেসরকারি সংস্থার কাছ থেকে তিনি ৪ লক্ষ টাকা ঘুষ চেয়েছিলেন বলে অভিযোগ। এর মধ্যে দেড়লক্ষ টাকা তাকে দেওয়ার সময়ই তাঁকে হাতে-নাতে ধরে সিবিআই।

২০০৫ সালের ওই ঘটনায় গ্রেফতারের সময় সুভাষ ভৌমিক সিবিআই-এর আধিকারিককে ঘুষি মারেন বলেও অভিযোগ। সেই মামলাও চলছিল সুভাষ ভৌমিকের বিরুদ্ধে।

সেই সময় থেকে মামলা চলছিল। সোমবার সেই মামলার রায় ঘোষণা করে আলিপুর জজকোর্টের বিশেষ সিবিআই আদালত। ৩ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। সোমবারই সুভাষ ভৌমিকের আইনজীবীরা তাঁর জামিনের আবেদন করতে পারেন বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+