Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সল্টলেকে ফের দুর্ঘটনা, ফের দু'চাকায় সওয়ারি ডেলিভারি বয়কে ধাক্কা চারচাকা গাড়ির

ফের চারচাকা গাড়ি এসে ধাক্কা দিল দুচাকা গাড়ির সওয়ারি এক ডেলিভারি বয়কে। ঘটনাস্থলও সেই সল্টলেক। সল্টলেকের বুকে ফের এক এমন দুর্ঘটনায় শুরু হয়েছে আলোচনা। জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় সল্টলেক সিটি সেন্টারের কাছে একটি দ্রুতগতির চার-চাকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এক ফুড ডেলিভারি বয়ের স্কুটারে ধাক্কা দেয়।

অভিযোগ, দুর্ঘটনার পর স্কুটার-সহ ছিটকে পড়েন ওই যুবক। শুধু দুর্ঘটনা ঘটিয়েই ক্ষান্ত হননি গাড়ির চালক, বরং গাড়ি থেকে নেমে ওই আহত ডেলিভারি বয়ের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন এবং তাঁকে শারীরিকভাবে হেনস্থা করেন।

এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় মানুষজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা আহত ডেলিভারি বয়কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। একই সঙ্গে, তাঁরা গাড়ির চালককে ঘিরে ধরেন এবং সঙ্গে সঙ্গে খবর পেয়ে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে গাড়ির চালককে আটক করে। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখতে পুলিশ বর্তমানে ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অনুসন্ধান চালাচ্ছে।

এই ঘটনাটির আগেই সল্টলেকে মাত্র দু'দিন আগে ঘটে যাওয়া আরও একটি ভয়াবহ দুর্ঘটনার কথা মনে করিয়ে দেয়। সেই দুর্ঘটনায় কেষ্টপুরের কাছে ৮ নম্বর ব্রিজের ওপর এক ডেলিভারি বয়ের বাইকে একটি চার-চাকার গাড়ি ধাক্কা মারে। ধাক্কার ফলে বাইক-সহ ডেলিভারি বয় রাস্তার পাশের রেলিংয়ের মাঝে আটকে পড়েন। এরপর গাড়িতে আগুন লেগে যায় এবং আগুনে ঝলসে মৃত্যু হয় ওই যুবকের। সেই ঘটনার প্রতিবাদে স্থানীয়রা ব্যাপক বিক্ষোভ দেখান। পরে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে এবং পরের দিনই হাওড়া থেকে অভিযুক্ত গাড়ির চালককে গ্রেফতার করে।

সাম্প্রতিক এই দুটি ঘটনা প্রমাণ করে যে, সল্টলেকে পথ নিরাপত্তা আবারও প্রশ্নের মুখে। বারবার এমন প্রাণঘাতী দুর্ঘটনার পুনরাবৃত্তি ঘটলেও প্রশাসন কেন কঠোর ব্যবস্থা নিচ্ছে না, তা নিয়ে সাধারণ মানুষের মনে তীব্র ক্ষোভ দেখা যাচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+