উড়ালপুল বিপর্যয় : শহরে এলেন রাহুল গান্ধী, আজ আদালতে পেশ অভিযুক্তদের
কলকাতা, ২ এপ্রিল : বিবেকানন্দ উড়ালপুল বিপর্যয়ের ঘটনায় এবার রাজ্যে এলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। পোস্তায় বিবেকানন্দ উড়ালপুল ভেঙে পড়া জায়গায় তিনি গিয়েছেন। ঘুরে দেখেছেন গোটা দুর্ঘটনাস্থল। এমনকী হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গেও দেখা করেন কংগ্রেস সহ সভাপতি।
অন্যদিকে এই উড়ালপুল নির্মাণের দায়িত্বে থাকা সংস্থা আইভিআরসিএল-এর তিন কর্তা মল্লিকার্জুন রাও, প্রদীপকুমার সাহা ও দিব্যজ্যোতি মজুমদারকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে খুনের মামলা সহ একাধিক ধারা যোগ করা হয়েছে। এদিন তাদের ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হবে।

এদিন পোস্তার উড়ালপুল কাণ্ড মিটিয়ে রাহুল রওনা দেবেন আসানসোলে। সেখানে এবারের বিধানসভা ভোট উপলক্ষে প্রথম নির্বাচনী সভা করার কথা রয়েছে তাঁর। এরপরে দুর্গাপুরে ও বাঁকুড়ায় সভা করে দিল্লি ফিরে যাওয়ার কথা রাহুল গান্ধীর।
অন্যদিকে, এখনও বিবেকানন্দ উড়ালপুলের একটা অংশ বিপজ্জনকভাবে ঝুলে রয়েছে। তার নিচে রয়েছে একটি লরি। লরিটি সরাতে গেলে ওই অংশটি ভেঙে পড়ার আশঙ্কা প্রথম থেকেই রয়েছে। পাশাপাশি আশপাশের বাড়িগুলিও ক্ষতিগ্রস্ত হতে পারে। সেজন্যই আরও সতর্ক হয়ে কাজ করছেন উদ্ধারকারীরা।












Click it and Unblock the Notifications