উড়ালপুল বিপর্যয়ে মোট ধৃত ৮, শ্রমিকদের মুখোমুখি বসিয়ে জেরার ভাবনা পুলিশের
কলকাতা, ৫ এপ্রিল : বিবেকানন্দ উড়ালপুল বিপর্যয়ের ঘটনায় এখনও পর্যন্ত মোট ৮ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। এর মধ্যে সকলেই সেতু নির্মাণকারী ঠিকাদার সংস্থা আইভিআরসিএল-এর সঙ্গে যুক্ত। [ভেঙে পড়া বিবেকানন্দ সেতুর ভয়াবহ দৃশ্য]
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় কেএমডিএ-র কর্তাদেরও জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ। ইতিমধ্যেই কয়েকজন কেএমডিএ ইঞ্জিনিয়ারকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কারণ অভিযোগ উঠেছে, ঘটনার আগের দিন রাতে নাট-বোল্ট নিয়ে সমস্যা তৈরি হলে শ্রমিকরা তা ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ারদের জানান। [ঠিক যে যে কারণে ভেঙে পড়ল বিবেকানন্দ উড়ালপুল!]

অভিযোগ, তা সত্ত্বেও নাট-বোল্ট পাল্টাতে না বলে তা ঝালাই করে তার উপরে ঢালাই করতে বাধ্য করেন দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার। এমন অভিযোগ যথেষ্ট গুরুতর বলেই মনে করছে পুলিশ। ফলে প্রয়োজনে কর্মরত শ্রমিক ও ইঞ্জিনিয়ারদের এক জায়গায় বসিয়ে জেরা করা হতে পারে। [উড়ালপুলের নক্সায় ভুল ছিল, বিস্ফোরক মন্তব্য সুদীপের]
অন্যদিকে, উড়ালপুল বিপর্যয়ের আসল কারণ খুঁজে বের করতে কাঁচামালের নমুনা পরীক্ষা করা প্রয়োজন। সেজন্য কাঁচামালের নমুনা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। [ভেঙে পড়া উড়ালপুলের ঝুলন্ত অংশ সরাতে বিশেষ কৌশল অবলম্বন
]
এর পাশাপাশি নির্মাণের কাজে কাঁচামাল সরবরাহকারী তৃণমূল নেতা সঞ্জয় বক্সির ভাইপো রজত বক্সির সংস্থা নিয়েও নতুন তথ্য উঠে এসেছে তদন্তকারীদের হাতে। রজতকে গ্রেফতার করতে পারলে সেতু বিপর্যয় নিয়ে আরও তথ্য উঠে আসবে বলেই মনে করছে পুলিশ।












Click it and Unblock the Notifications