করোনা লড়াইয়ে পুষ্পবৃষ্টি প্রাপ্তি হল কলকাতা পুলিশের! নেটদুনিয়ায় ভাইরাল ভিডিও

করোনা লড়াইয়ে পুষ্পবৃষ্টি প্রাপ্তি হল কলকাতা পুলিশের! নেটদুনিয়ায় ভাইরাল ভিডিও

ডাক্তার নার্স বা স্বাস্থ্যকর্মীদের পরের সারিতে থেকে লড়াই করার প্রাপ্তি পুষ্পবৃষ্টি। করোনা মোকাবিলার উপহার স্বরূপ কোলকাতা বাসীর কাছে পুষ্প বৃষ্টির সম্বর্ধনা পেল কলকাতা পুলিশ। গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে নেটিজেনদের জন্য সেই ছবিই ভাইরাল।

করোনা লড়াইয়ে পুষ্পবৃষ্টি প্রাপ্তি হল কলকাতা পুলিশের! নেটদুনিয়ায় ভাইরাল ভিডিও

লকডাউন এর এক মাসের মাথায় গোটা দেশ। লকডাউনের শুরুর দিকে গোটা রাজ্য তথা গোটা দেশজুড়ে পুলিশ ছিল রনংদেহি মেজাজে। শুধু এরাই নয় প্রতিবেশী রাজ্য গুলিতেও দেখা গিয়েছিল লকডাউন না মানায় পুলিশের কড়া শাসন।

বাদ যায়নি এ রাজ্যও। মহানগরীর ওলিতে গলিতে ঢুকে দেখা গিয়েছে পুলিশ টহলদারি। তাই উপহার স্বরূপ নিউ ট্যাংরা রোডে পুলিশ টহল দেবার সময় পুষ্পবৃষ্টি করে জনতা। ছাদ থেকে পুলিশকে দেখে অনেকেই হাততালি দিতে শুরু করে। কলকাতা পুলিশের কর্মীরাও পাল্টা নিউ ট্যাংরার বাসিন্দাদের অভিবাদন জানান। যেই ছবি বর্তমানে ভাইরাল হয়েছে। কলকাতাবাসীর এমন সচেতনতায় মুগ্ধ গোটা বিশ্বের নেটিজেনরা।

প্রসঙ্গত, এর আগে করোনা-ত্রাসে ঘরে সবাই, রাস্তায় নেমে বাসিন্দাদের সচেতন করতে গান ধরেছিল সেই কলকাতা পুলিশ পুলিশই। পুলিশের 'উই শ্যাল ওভারকাম' গানের ভিডিও ছড়িয়ে গিয়েছিল গোটা সোস্যাল মিডিয়া জুড়ে। কলকাতার অধিকাংশ থানা গুলিকেই দেখা গিয়েছিল নিজস্ব ভঙ্গিতে গান রচনা করে সেই গানের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করতে আবার কখনো বা কলকাতা পুলিশকে 'উই শ্যাল ওভারকাম' গাইতে দেখা গিয়েছিল এলাকায় এলাকায়। থানা লাগোয়া একটি বহুতল আবাসনগুলোর সামনে এই অভিনব সচেতনতা উদ্যোগ নেয় কলকাতা পুলিশ। তার সঙ্গেই তাল রেখে এবার পুষ্পবৃষ্টি করল কলকাতাবাসী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+