Cyclone Dana-Kolkata Airport: বৃহস্পতিবার ৬টা থেকে 'শাটডাউন' থাকবে কলকাতা বিমানবন্দর! বন্ধ হবে বিমান ওঠা-নামা

Cyclone Dana-Kolkata Airport: ঘূর্ণিঝড় দানার আতঙ্ক কলকাতা বিমানবন্দরেও। কলকাতা এবং শহরলি এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড় বইবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এমনকি সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮০ কিমি হতে পারে বলেও আশঙ্কা। এই অবস্থায় ঘূর্ণিঝড়ের ১৪ ঘণ্টা বন্ধ রাখা হবে কলকাতা বিমানবন্দর।

আজ বুধবার দফায় দফায় উচ্চপর্যায়ের একটি বৈঠক করেন আধিকারিকরা। আর এরপরেই এহেন সিদ্ধান্ত কতৃপক্ষের। একই সঙ্গে বাতিল করা হয়েছে সমস্ত কর্মীদের ছুটিও (Cyclone Dana-Kolkata Airport) ।

Cyclone Dana-Kolkata Airport

Cyclone Dana-Kolkata Airport: ১৪ ঘন্টা বন্ধ থাকবে বিমান ওঠানামা

জানা যাচ্ছে, আগামীকাল বৃহস্পতিবার অর্থাৎ ২৪ তারিখ সন্ধ্যে ছয়টা থেকেই কলকাতা বিমানবন্দর (Cyclone Dana-Kolkata Airport) বন্ধ করা হবে। এই নির্দেশিকা জারি থাকবে ২৫ তারিখ শুক্রবার সকাল নয়টা পর্যন্ত। এই দীর্ঘ সময় সমস্ত বিমান ওঠানামা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। মূলত ঘূর্ণিঝড়ের কারণেই আগাম সতর্কতা হিসেবে এই সিদ্ধান্ত কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের।

এর ফলে চরম সমস্যার মধ্যে পড়বেন সাধারণ মানুষ। যদিও পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা করা হবে। সব কিছু ঠিক থাকলে নির্ধারিত সময়ের আগেই বিমান পরিষেবা চালু করা হবে বলে জানানো হয়েছে।

Cyclone Dana-Kolkata Airport: বাতিল করা হয়েছে সমস্ত ছুটি

কলকাতা বিমানবন্দরের (Cyclone Dana-Kolkata Airport) সমস্ত কর্মী এবং আধিকারিকদের ছুটি বাতিল করা হয়েছে। এছাড়াও একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেমন পর্যাপ্ত পাম্প থেকে শুরু করে ঝড় মোকাবিলায় একাধিক পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে। বিশেষ করে রানওয়ে'তে যদি জল জমে যায় আর তা যাতে দ্রুত বের করে দেওয়া সম্ভব হয় সে বিষয়ে এখন থেকেই পদক্ষেপ যাতে নেওয়া হয় সে কথা জানানো হয়েছে।

Cyclone Dana: বাতিল ১৯০টি লোকাল ট্রেন

দুর্যোগের ((Cyclone Dana) আশঙ্কায় আগেই পদক্ষেপ করেছে রেল। ১৯০টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। শিয়ালদহ দক্ষিণ এবং হাসনাবাদ শাখার বেশির ভাগ ট্রেন। আজ বুধবার এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হন শিয়ালদহের ডিআরএম দীপক নিগম। বলেন, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত ট্রেন বাতিল থাকবে শিয়ালদহ দক্ষিণ এবং হাসনাবাদ শাখায়

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+