রাতভর বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা বিমানবন্দর! বহু বিমানের ওঠা নামায় দেরি
রাতভর বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা। বিপর্যস্ত কলকাতা বিমানবন্দরে বিমান চলাচল। অ্যাপ্রন এরিয়ায় জল জমায় একাধিক বিমানের ওঠা নামায় বিলম্ব হচ্ছে।
রাতভর বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা। বিপর্যস্ত কলকাতা বিমানবন্দরে বিমান চলাচল। অ্যাপ্রন এরিয়ায় জল জমায় একাধিক বিমানের ওঠা নামায় বিলম্ব হচ্ছে। পাশাপাশি বিমান থেকে যাত্রীদের ওঠানামায় এবং যাত্রীদের মাল নিয়ে যাওয়ার ক্ষেত্রেও সমস্যা তৈরি হয়েছে বলে জানা গিয়েছে।

বিমানবন্দর সূত্রে খবর শুক্রবার থেকেই সমস্যায় শুরু হয়েছে। যেই সময় মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছে এবং বজ্রপাত চলছে, সেই সময় বিমান ওঠানামা প্রায় আধঘন্টা বন্ধ করে দিতে হয়েছিল। পরবর্তী সময়ে কলকাতা ও আশপাশের এলাকায় ভোররাতেই বৃষ্টি চলে। একটানা বৃষ্টিতে বিমানবন্দরের অ্যাপ্রন এরিয়া অর্থাৎ যেখানে বিমান ওঠানামা করে কিংবা দাঁড় করানো থাকে, সেই সমস্ত জায়গার অনেকটা অংশেই জল জমে গিয়েছে।
বিমানবন্দর সূত্রে খবর, শনিবার সকাল থেকেই বেশ কিছু বিমান ওঠা নামায় বিলম্ব হয়েছে। এখনও পর্যন্ত দিল্লিগামী দুটি বিমান উড়তে দেরি হয়েছে বলে জানা গিয়েছে। অসমর্থিত সূত্রে খবর, একাধিক বিমানের ওঠানামায় বিলম্ব হয়েছে।
অ্যাপ্রন এরিয়ায় জন জমে যাওয়ায় বিমানে যাত্রীদের মাল তুলতেও সমস্যায় পড়তে হচ্ছে গ্রাউন্ড স্টাফদের। টানা বৃষ্টি চলতে থাকলে সমস্যা আরও জটিল হবে বলেও মনে
করছে বিমানবন্দর কর্তৃপক্ষ।












Click it and Unblock the Notifications