পুজোর আনন্দ পরিণত হল বিষাদে! মর্মান্তিক দুর্ঘটনায় মৃত রাজ্যের ৫ পর্যটক

সিকিমে বেড়াতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল কলকাতার পাঁচ পর্যটকের। সোমবার রাত আটটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

সিকিমে বেড়াতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল কলকাতা ও আশপাশের এলাকার পাঁচ পর্যটকের। সোমবার রাত আটটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। চালক ছাড়াও ৮ পর্যটককে নিয়ে গাড়িটি খাদে পড়ে গেলে পাঁচজন ঘটনাস্থলেই মারা যান। তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

পুজোর আনন্দ পরিণত হল বিষাদে! মর্মান্তিক দুর্ঘটনায় মৃত রাজ্যের ৫ পর্যটক

পুজোর মধ্যে কলকাতা ও আশপাশের এলাকা থেকে সিকিম বেড়াতে গিয়েছিল ১৭ জনের একটি দল। সোমবার সকালে পশ্চিম সিকিমের কালুক থেকে নামচি আসছিলেন তাঁরা। ১৭ জনের দল দুটি গাড়িতে ভাগ হয়ে ছিলেন। প্রথম গাড়িটি বেরিয়ে গেলেও, পিছনের গাড়িটি একটি বাঁকে প্রায় ১০০ মিটার খাদের পড়ে যায় বলে স্থানীয় সূত্রে খবর। রাত আটটা নাগাদ ঘটনাটি ঘটে। সামনের গাড়ির যাত্রীরা পিছনের গাড়িটির হদিশ পায়নি দীর্ঘক্ষণ। জানা গিয়েছে স্থানীয় বাসিন্দারা প্রায় একঘন্টা পর পর্যটকদের উদ্ধার করেন। পাঁচজনকে মৃত অবস্থায় এবং বাকি তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়।

জানা গিয়েছে, মৃতদের পাঁচজনই উত্তর ২৪ পরগনার বিরাটির নতুন পল্লির বাসিন্দা। মৃতরা হলেন, নীহারেন্দু বিশ্বাস, লিলি পাঠক, দ্বিজেন্দ্রনাথ পাঠক, আশালতা পাঠক, বিশ্বাস পাঠক।

প্রাথমিক ভাবে অনুমান, স্থানীয় চালক থাকা সত্ত্বেও কুয়াশার কারণের দুর্ঘটনাটি ঘটেছে। এছাড়াও রাস্তাও খারাপ ছিল বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+