দলে ফিরলেন তৃণমূলের ৫ কাউন্সিলর! মোটা ভাইয়ের কাছে নম্বর বাড়ানোর চেষ্টা, কটাক্ষ ফিরহাদের

দলে ফিরলেন কাঁচড়াপাড়ার ৫ কাউন্সিলর। বিধানসভায় এই যোগদান পর্ব সম্পন্ন হয়। গত ২৮ মে দিল্লিতে গিয়ে তারা বিজেপিত যোগ দিয়েছিলেন।

দলে ফিরলেন কাঁচড়াপাড়ার ৫ কাউন্সিলর। বিধানসভায় এই যোগদান পর্ব সম্পন্ন হয়। গত ২৮ মে দিল্লিতে গিয়ে তারা বিজেপিত যোগ দিয়েছিলেন। বুধবারও এই কাউন্সিলররা বিধানসভায় গিয়েছিলেন। কিন্তু আরও কাউন্সিলর আসার অপেক্ষায় বুধবার এই যোগদান পর্ব হয়নি।

দলে ফিরলেন তৃণমূলের ৫ কাউন্সিলর! মোটা ভাইয়ের কাছে নম্বর বাড়ানোর চেষ্টা, কটাক্ষ ফিরহাদের

বিরোধী শূন্য কাঁচড়াপাড়ায় কাউন্সিলরের সংখ্যা ২৪। চারজন তৃণমূলেই থেকে গিয়েছিলেন, বাকি সবাই বিজেপিতে যোগ দিয়েছিলেন। এদিন ৫ জনের দলে ফেরার পর সংখ্যাটা দাঁড়ায় ৯-এ। যদিও পুরমন্ত্রীর দাবি সংখ্যাটা এখন ১০। আগামী কয়েকদিনের মধ্যেই কয়েকজন তৃণমূলের ফিরবেন। ফলে এই পুরসভা তাদের দখলে আসবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি। যদিও বুধবার রাতেই মুকুল রায় বলেছেন, কাঁচড়াপাড়া নিয়ে চিন্তার কোনও কারণ নেই। কেননা তা বিজেপির দখলেই রয়েছে।

এদিন তিনি নাম না করে মুকুল রায় ও শুভ্রাংশু রায়কে কটাক্ষ করেন। এছাড়াও, বিজেপি সভাপতি অমিত শাহের নাম না করে বলেন, মোটা ভাইয়ের কাছে নম্বর বাড়ানোর
চেষ্টা।

বুধবার দুপুরে বিধানসভা নিয়ে যাওয়া হয়েছিল কাঁচড়াপাড়ার কয়েকজন কাউন্সিলরকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করানোর করা ছিল। তবে আসার কথা ছিল ১৩ থেকে ১৪ জন কাউন্সিলরের। সবাই না আসায় দলবদল পিছিয়ে যায়।

লোকসভা ভোটের ফল বেরনোর পরেই দিল্লিতে মুকুল রায়ের বাড়িতে ভিড় দেখা গিয়েছিল। সেই সময় বিজেপির দাবি ছিল ২৩ আসনের হালিশহর পুরসভার ১৯ জন, ২৪ আসনের কাঁচড়াপাড়ার ১৯ জন এবং ৩১ আসনের নৈহাটির ২২ জন দিল্লিতে গিয়ে তাদের দলে যোগ দিয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+