কলকাতায় প্রথম করোনা আক্রান্তের হদিশ, ভর্তি বেলেঘাটা আইডিতে
কলকাতায় প্রথম করোনা আক্রান্তের হদিশ। তাঁকে ভর্তি করানো হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালে। এদিন বিকেলেই তাঁর রক্তপরীক্ষার রিপোর্ট এসেছে। তাঁর মা-বাবা এবং গাড়ির চালককেও হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
কলকাতায় প্রথম করোনা আক্রান্তের হদিশ। আক্রান্ত তরুণকে ভর্তি করানো হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালে। এদিন বিকেলেই তাঁর রক্তপরীক্ষার রিপোর্ট এসেছে। তাঁর মা-বাবা এবং গাড়ির চালককেও হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তরুণের আরও একটি পরীক্ষার জন্য নমুনা পাঠানো হচ্ছে পুনেতে। বিভিন্ন জায়গায় নজরদারি আরও বাড়ানো হয়েছে।

ওই তরুণ ১৫ মার্চ ইংল্যান্ড থেকে কলকাতায় ফিরেছিলেন। তাঁর কোনও উপসর্গ ছিল না। কিন্তু ইংল্যান্ডের এক বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া তরুণ এক বার্থ ডে পার্টিতে যোগ দিয়েছিলেন। সেখানে ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। ফলে তিনি ফিরে আসেন টালিগঞ্জের বাড়িতে। বেলেঘাটা আইডিতে যোগাযোগ করেন। তাঁকে প্রথমে বাড়িতে কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়। মঙ্গলবার তাঁকে হাসপাতালে নিয়ে গেলে, আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়।
বিকেলে রিপোর্ট পাওয়ার পরে সরিয়ে অন্য ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। তরুণের ভাইরাস সংক্রমণ স্টেজ টুতে রয়েছে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, এই তরুণের মা নবান্নের পদস্থ আধিকারিক।












Click it and Unblock the Notifications