কলকাতা পেল নতুন মল, কী পাবেন, কোথায় পাবেন ,জানতে ক্লিক করুন

কলকাতায় খুলল ফিউচার গ্রুপের আউটলেট। কী পাবেন আর কী পাবেন না জানলে চক্ষু চড়কগাছ হবে।

কলকাতায় এল সেন্ট্রাল। ফিউচার গ্রুপের হাত ধরে এর আগে প্যান্টালুন্স, বিগ বাজারের পথ চলা শুরু হয়েছিল কলকাতায়। এবার তাদের পরিবারে যুক্ত হল আরও এক সদস্য। এটা ভারতে সেন্ট্রালের ৩৫ তম স্টোর। বেঙ্গালুরুতে প্রথম আউটলেট হওয়ার প্রায় বছর ১২ পর কলকাতা নিজেদের সেন্ট্রাল পেল। যদিও এর আগে ফিউচার গ্রুপের সিইও কিশোর বিয়ানি কিন্তু তাঁর অন্য দুটি ব্র্যান্ডের যাত্রা শুরু করেছিলেন এই জায়গা থেকেই। তাঁর স্বীকারোক্তি অনেক দিন আগেই কলকাতায় তাঁর এই প্রজেক্ট শুরু করার ভাবনা ছিল। কিন্তু নানাকারণে তা পিছিয়ে গেছে। তবে বেটার লেট দ্যান নেভার।

কলকাতা পেল নতুন মল, কী পাবেন, কোথায় পাবেন ,জানতে ক্লিক করুন

সংস্থার দাবি প্রায় ৫০০ ব্র্যান্ড পাওয়া যাবে এক ছাদের তলায়। এই মলে-র হাত ধরে বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের পোশাক-প্রসাধনী হাতের নাগালে পেয়ে যাবেন উপভোক্তারা। ইউরোপের বিভিন্ন দেশে , আমেরিকায় এইরকম লাইফস্টাইল মল শহুরে জীবনের সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে যুক্ত। কিশোরা বিয়ানির মত উপভোক্তারা এই মলে এসে নিজেদের প্যাম্পারড অনুভব করবেন। বিশালাকৃতির এই মলে-র বিভিন্ন প্রান্তে-র ফ্যাশন ব্র্যান্ড পাবেন ক্রেতারা।

কলকাতা পেল নতুন মল, কী পাবেন, কোথায় পাবেন ,জানতে ক্লিক করুন

আরও ১৫ টি সেন্ট্রাল এ বছরই খোলার ভাবনায় ফিউচার গ্রুপ। এমনকি খুব দ্রুতই কলকাতায় আরও একটি সেন্ট্রালের আউটলেট খোলার সম্ভবনাও উজ্জ্বল। সব মিলিয়ে শপিং প্রিয় জনগনের জন্য বৃষ্টিভেজা শনিবারে জমাটি উপহার ফিউচার গ্রুপের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+