রেড রোড গাড়ি চাপা কাণ্ডে শচীন সাহা নামে একজন গ্রেফতার
কলকাতা, ১৬ জানুয়ারি : রেড রোডে অডি কিউ-৭ গাড়ি চাপা দিয়ে খুন কাণ্ডে শচীন সাহা নামে একজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। এই অভিযুক্ত সোহরাব পরিবারের ঘনিষ্ঠ। তাকে জিজ্ঞাসাবাদের সময়ে বক্তব্যে অস্পষ্টতা, তথ্যগোপন ও অসহযোগিতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। [রেড রোডে গাড়ির ধাক্কায় সেনা অফিসারের মৃত্যু]
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আম্বিয়া ও সাম্বিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ এই শচীন। সে জানে আম্বিয়া ও সাম্বিয়া কোথায় আত্মগোপন করে রয়েছে। অর্থাৎ বুধবার সকালে ঘটনা ঘটার পরে এই শচীনের সঙ্গে পলাতকদের যোগাযোগ হয়েছে বলেই দাবি পুলিশের।

অন্যদিকে সূত্রের খবর, কলকাতা পুলিশের তদন্তে উঠে এসেছে ঘটনার দিন ভোরে আম্বিয়া নয়, গাড়ি চালাচ্ছিল সম্ভবত সাম্বিয়াই। আর ঘাতক অডি গাড়িটিতে মোট তিনজন ছিল। সাম্বিয়া বাদে বাকী দুজন কারা সেটা নিশ্চিত করতেই তদন্ত চলছ বলে জানিয়েছেন পুলিশ।
প্রসঙ্গত, বুধবার ভোরে কুচকাওয়াজের সময়ে হওয়া ঘটনায় গাড়ির মধ্যে একজন ছিল বলেই দাবি করেছে সেনাবাহিনী। তবে কলকাতা পুলিশের তরফে তদন্তে উঠে এসেছে একাধিক ব্যক্তির কথা। তবে ঠিক কতোজন গাড়িতে ছিল তা নিশ্চিত করা যায়নি।
ঘটনার পর থেকেই পলাতক প্রাক্তন বিধায়ক মহম্মদ সোহরাব ও তার দুই ছেলে আম্বিয়া ও সাম্বিয়া সোহরাব। এই তিনজনের নামেই লুক আউট বিজ্ঞপ্তি জারি করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications