ভর সন্ধেয় ব্যস্ত পার্কস্ট্রিটে জাদুঘরের কাছে চলল গুলি! আহত এক সিআইএসএফ জওয়ান, মৃত ১
কলকাতার পার্কস্ট্রিটে (Park St) গুলি (Firing) চালনার ঘটনায় চাঞ্চল্য। জাদুঘর (museum) ও বিধায়ক হস্টেলের মধ্যে এই গুলি চালনার ঘটনা ঘটে। সিআইএসএফ (CISF)-এর ক্যাম্পে এই গুলি চালনার ঘটনায় একাধিক জওয়ান আহত হয়েছেন বলে জানা গ
কলকাতার পার্কস্ট্রিটে (Park St) গুলি (Firing) চালনার ঘটনায় চাঞ্চল্য। জাদুঘর (museum) ও বিধায়ক হস্টেলের মধ্যে এই গুলি চালনার ঘটনা ঘটে। সিআইএসএফ (CISF)-এর ক্যাম্পে এই গুলি চালনার ঘটনায় একাধিক জওয়ান আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহত এক জওয়ানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একজনের মৃত্যু হয়েছে বলেও সূত্রের খবর। যে জওয়ান গুলি চালিয়েছে, তাকে ধরার প্রক্রিয়া চালাচ্ছে কলকাতা পুলিশ।

গুলি সিআইএসএফ জওয়ানের
প্রাথমিকভাবে জানা গিয়েছে আশুতোষ শতবার্ষিকী হলের পাশে থাকা সিআইএসএফ ব্যারাকে এক জওয়ান ওপর জওয়ানকে লক্ষ্য করে গুলি চালায়। কুড়ি থেকে পঁচিশ রাউন্ড গুলি চালায়। ব্যারাকের মধ্যে এক কনস্টেবল একে ৪৭ রাইফেল থেকে সহকর্মীদের উদ্দেশে গুলি চালায়। কমপক্ষে দুজন গুলিতে আহত হয়েছেন। সিআইএসএফ সূত্রে খবর দুজন জওয়ানকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এর মধ্যে একজন হেড কনস্টেবল এবং একজন এএসআই।

এলাকা ঘিরেছে কলকাতা পুলিশ
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এলাকায় যান কলকাতা পুলিশের আধিকারিক এবং স্পেশাল ফোর্সের জওয়ানরা। বুলেট প্রুফ জ্যাকেট পরে তারা ভিতরে ঢোকার চেষ্টা করেন। পার্ক স্ট্রিটের মুখ থেকে রফি আহমেদ কিদওয়াই রোড পর্যন্তরাস্তা বন্ধ করে দেয় কলকাতা পুলিশ। ঘটনাস্থল থেকে ঢিল ছোঁড়া দূরত্বে রয়েছে এমএলএ হস্টেল।

জওয়ানকে ধরতে বিশাল বাহিনী
হামলাকারী জওয়ানকে নিরস্ত্র করতে বুলেট প্রুফ জ্যাকেট পরে আসেন সিআইএসএফ জওয়ানরাও। নিয়ে যাওয়া হয় কাঁদানে গ্যাসের শেলও। সাধারণ মানুষ যাতে সেখানে ভিড় না করেন, তার জন্য পাবলিক অ্যাড্রেস সিস্টেমেঘোষণা করা হয়।

পার্কস্ট্রিটে আতঙ্ক, ঘটনাস্থলে পুলিশ কমিশনার
এদিন সন্ধে সাড়ে ছটায় গুলি চালনার ঘটনার পরে সেখানে আতঙ্ক তৈরি হয়। সাড়ে সাতটার পরে সেখানে যান কলকাতা পুলিশের কমিশনার। তিনি বুলেট প্রুফ জ্যাকেট পরে অ্যাকশনে অংশ নেন। পুলিশ শব্দ শুনে এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications