বাংলা মায়ের সম্মানরক্ষায় আমরাও অস্ত্র ধরতে জানি, বিজেপিকে হুঙ্কার ফিরহাদের

বাংলায় সাম্প্রদায়িকতার কোনও জায়গা নেই। বাংলার বুকে আমরা কোনও অশান্তি বরদাস্ত করব না। তাঁর বজ্র-কঠিন বাক্যবাণ, ‘আমরা বাংলা মায়ের শান্তিপ্রিয় ছেলে, তবু শত্রু এলে অস্ত্র ধরতে জানি।’

বাংলায় সাম্প্রদায়িকতার কোনও জায়গা নেই। বাংলার বুকে আমরা কোনও অশান্তি বরদাস্ত করব না। মেদিনীপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাল্টা তৃণমূলের সভা থেকে বিজেপির বিরুদ্ধে বহিরাগতদের দিয়ে অশান্তি পাকানোর অভিযোগ করলেন ফিরহাদ হাকিম। তাঁর বজ্র-কঠিন বাক্যবাণ, 'আমরা বাংলা মায়ের শান্তিপ্রিয় ছেলে, তবু শত্রু এলে অস্ত্র ধরতে জানি।'

বাংলা মায়ের সম্মানরক্ষায় আমরাও অস্ত্র ধরতে জানি, বিজেপিকে হুঙ্কার ফিরহাদের

মেদিনীপুরের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপিকে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করলেন ফিরহাদ। জানিয়ে দিলেন তাঁরা নপুংসক নন যে, বহিরাগত শত্রুরা বাংলা মায়ের বুকে অত্যাচারের বন্যা বইয়ে চলে যাবে। তাঁর অভিযোগ, ভিনরাজ্য থেকে মাওবাদীদের একটা অংশ এসে বাংলায় অশান্তি পাকাচ্ছে।

এদিন ফিরহাদ হাকিম অভিযোগ করেন, বাংলায় প্রধানামন্ত্রীর জনসভা ভরানোর জন্য ভিনরাজ্য থেকে বিপুল সংখ্যক মানুষকে আনা হচ্ছে। এই অভিযোগের সমর্থনে তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার প্রমাণ দাখিল করেন প্রকাশ্য জনসভায়। তিনি বলেন উত্তরপ্রদেশ, ঝাড়গ্রাম, ওড়িশা থেকে লোক আনা হয়েছিল। এসেছিল গাড়ি। তিনি একে একে গাড়ির নম্বর বলে যান। ক্যামেরায় সেই নম্বর মিলিয়ে নেওয়ারও চ্যালেঞ্জ দেন মেদিনীপুরের জনসভা থেকে।

আর এ প্রসঙ্গেই ফিরহাদ বলেন, বহিরাগতদের এনে বাংলার বুকে অশান্তি পাকানোর চেষ্টা করলে, আমরা চুপ করে বসে থাকব না। তিনি হুঁশিয়ারি দেন, আমরা বাংলা মায়ের দামাল ছেলে, শান্তিপ্রিয়। কিন্তু শত্রু হানা দিলে বাংলা মায়ের সম্মান রক্ষায় আমরা চুপ থাকব না। আমরাও অস্ত্র তুলে নিতে জানি। মা তোমার ভাবনা নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+