রবীন্দ্রনাথকে নিয়ে রাজনীতি বরদাস্ত নয়, অমিত শাহকে হুঁশিয়ারি ফিরহাদের
রবীন্দ্রজয়ন্তীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পরিদর্শণকে একেবারেই সুবিধের চোখে দেখছে না তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার এই নিয়ে অমিত শাহকে তীব্র নিশানা করেছেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেছেন, রবীন্দ্রনাথকে নিয়ে রাজনীতি একেবারেই বরদাস্ত করা হবে না।
কেবল রাজনীতির স্বার্থেই ঠিক পঞ্চায়েত ভোটের আগে রবীন্দ্রজয়ন্তীকে হাতিয়ার করতে চাইছে বিজেপি। অমিত শাহের হঠাৎ করে রবীন্দ্রজয়ন্তীর দিনে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে আসার ঘটনা যে একেবারেই নিছক রবিস্মরণ নয় তা আর বুঝতে বাকি নেই শাসক দলের শিবিরের।

এইবছর প্রথম তৃণমূল কংগ্রেস ভবনে রবীন্দ্রজয়ন্তী উদযাপন করা হয়। এদিন অমিত শাহ আসার আগেই জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে যান। সেখানে রবীন্দ্র মূর্তিতে মালা দিয়ে্ শ্রদ্ধা জানান। সেখানে তাঁর সঙ্গে ছিলেন মালা রায় এবং দেবাশিস কুমার। তিনি সেখানে শ্রদ্ধা জানিয়ে অমিত শাহকে নিশানা করেছেন ফিরহাদ হাকিম। রবীন্দ্রনাথকে নিয়ে রাজনীতি করার অভিযোগ করেছেন অমিত শাহের বিরুদ্ধে।
তিনি বলেছেন , যাঁরা রবি ঠাকুরের বিন্দু বিসর্গ জানেন না তাঁরা আজ রবি ঠাকুরের জন্মদিনে জোড়াসাঁকো আসছেন। পুরোটাই রাজনৈতিক কৌশল। বাঙালির বিশ্বাস অর্জনের জন্য রবি ঠাকুরকে হাতিয়ার করতে চাইছেন অমিত শাহরা এমনই অভিযোগ করেছেন ফিরহাদ হাকিম। তিনি বলেছেন কোনও ভাবেই বাংলার মানুষ তাঁদের কোনও ভাবেই মেনে নেবে না বলে দাবি করেছেন ফিরহাদ হাকিম।

রাজ্যের বিভিন্ন জায়গায় আজ রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন তৃণমূল কংগ্রেস নেতা অরূপ রায়ও অমিত শাহের জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে কবি স্মরণে যাওয়া নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন কবিগুরুর আবেগটা বুঝতে গেলে কালচার দরকার। এই আবেগ এই সংস্কতি সকলের মধ্যে আসে না। কবিগুরুর মূল্য দিতে গেলে আগে কালচার দরকার হয়।












Click it and Unblock the Notifications