Cyclone Dana Kolkata Water Logging: শহর-শহরতলিতে জমে থাকা জল কখন নামবে? ফিরহাদ বললেন...

Cyclone Dana Kolkata Water Logging: শহরজুড়ে জলযন্ত্রণা। কোথাও হাটু সমান জল তো কোথাও কোমর সমান জল। এমনকি শহরের সুপার স্পেশালিটি হাসপাতালগুলির মধ্যেও জমে গিয়েছে জল। এর মধ্যেই আরও বৃষ্টি হয়েই চলেছে। ফলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা। নতুন করে আরও বেশ কিছু জায়গা জলে ডুবতে পারে বলে আতঙ্ক। কিন্তু কেন এই অবস্থা? কখন এই জলবন্দি দশা কাটবে? পরিস্থিতি নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

প্রশ্ন উঠছে কলকাতা পুরসভার ভূমিকা নিয়েও। সময় মতো খাল সংস্কারে না হওয়ার কারণে এই অবস্থা বলেও তোপ বিরোধীদের (Cyclone Dana Kolkata Water Logging)। যদিও এই অবস্থার জন্য কার্যত কেন্দ্রকেই একহাত নিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। অর্থের জন্যেই সমস্ত খাল যে সংস্কার সম্ভব হয়নি বলেও মন্তব্য।

Kolkata

সাইক্লোন দানার উপর নজর রাখতে বুধবার থেকেই কলকাতা পুরসভায় একটি কন্ট্রোল রুম খোলা হয়। বৃহস্পতিবার সারারাত সেখান থেকেই পরিস্থিতির উপর নজর রেখেছেন ফিরহাদ হাকিম। সাইক্লোনের প্রভাব না পড়লেও ব্যাপক বৃষ্টিতে ভিজছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। কলকাতা এবং শহরতলির বিস্তীর্ণ অঞ্চল জলে ডুবে গিয়েছে। এই প্রসঙ্গে মেয়র জানান, জল বের করতে ৪৮৩টি বড় পাম্প চলছে। মোট ৮৭টি পাম্পিং স্টেশন রয়েছে। সবকটাই কাজ করছে।

আর সেখানেই খালগুলির সংস্কার করা নিয়ে প্রশ্ন করা হলে ফিরহাদ জানান, পার্ট পার্ট করে খালের সংস্কার করা হচ্ছে। সমস্ত খাল সংস্কারের ক্ষেত্রে বিপুল অর্থের প্রয়োজন। আমরা কেন্দ্রের বঞ্চনা শিকার, কয়েকশ কোটি টাকা আটকে রাখা হয়েছে। আমরা রাজ্যের তহবিল থেকে টাকা বরাদ্দ করেই খাল সংস্কারের কাজ করা হচ্ছে বলে জানান মেয়র।

বলে রাখা প্রয়োজন, এই অবস্থায় আগামী কয়েক ঘণ্টায় আরও বৃষ্টির কথা বলা হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, আরও এক দফায় বৃষ্টি হবে কলকাতায়। এমনকি ঘণ্টায় ২০ থেকে ৩০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা করা হয়েছে। আর এজন্য কলকাতা এবং লাগোয়া হাওড়া এবং দুই ২৪ পরগণাতেও বৃষ্টি হবে। আর এজন্য একাধিক জেলায় কমলা সতর্কতা রয়েছে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। ফলে এখনও জল যন্ত্রণা থেকে যে মুক্তি মিলছে না তা কার্যত স্পষ্ট। তবে আশঙ্কা নতুন করে বৃষ্টি হলে একাধিক জায়গায় জল ফের দাঁড়িয়ে যাবে। কলকাতা পুরসভা সূত্রে খবর, আজ শুক্রবার সকাল থেকে বৃষ্টির পরিমাণ প্রায় ১০০ মিলিমিটার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+