কুণাল ঘোষ মন্ত্রিসভার সদস্য নন! এসএসসির নিয়োগ বিতর্কে পার্থদার পাশে ফিরহাদ হাকিম
স্কুল সার্ভিস কমিশনের (School service commission) নিয়োগে দুর্নীতির যে অভিযোগ উঠেছে, তা পার্থদার ( চট্টোপাধ্যায়ের ) ব্যাপার নয়। এতবড় ক্যাবিনেট চলছে, সেখানে কোথায় কী হচ্ছে, তা জানা সম্ভব নয়। তিনি এব্যাপারে বলেন, পু
স্কুল সার্ভিস কমিশনের (School service commission) নিয়োগে দুর্নীতির যে অভিযোগ উঠেছে, তা পার্থদার ( চট্টোপাধ্যায়ের ) ব্যাপার নয়। এতবড় ক্যাবিনেট চলছে, সেখানে কোথায় কী হচ্ছে, তা জানা সম্ভব নয়। তিনি এব্যাপারে বলেন, পুরসভায় অ্যাসেসমেন্টে কোথাও ঘুষ নেওয়া হলে, তা তাঁর পক্ষে জানা সম্ভব নয়। দলের মুখপাত্র কুণাল ঘোষের (kunal ghosh) কথা মন্তব্যের প্রতিক্রিয়ায় জবাব ফিরহাদ হাকিমের (firhad hakim)।

তৃণমূলের মন্ত্রীরা অন্যায় করেনি
তৃণমূল কংগ্রেসের কোনও মন্ত্রী-নেতা অন্যায় করেনি, অন্যায় করবে না। তবে পদ্ধতিগত কোনও ত্রুটি হয়েছে কিনা, সেটা তদন্ত সাপেক্ষ। এদিন স্কুল সার্ভিস কমিশনে নিয়ো প্রক্রিয়া নিয়ে দলের মুখপাত্র কুণাল ঘোষের করা প্রতিক্রিয়ার জবাব দিলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত ফিরহাদ হাকিম।

পার্থদা দায়ী হলে দায় তাঁরও
এদিন ফিরহাদ হাকিম বলেন, পার্থ চট্টোপাধ্যায়ের মতো তিনিও ক্যাবিনেটের মন্ত্রী। যদি কোনও বিষয়টে পার্থ চট্টোপাধ্যায় দায়ী হন, তাহলে সেই দায় তাঁরও, বলেছেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। কিনি বলেন, এটা কালেকটিভ পরিবার, এটা কেউই কারও দিকে দায় ঠেলতে পারেন না। তিনি দাবি করেন, দলের মধ্যে বিষয়টি নিয়ে কোনও আড়াআড়ি বিভাজন নেই।

কুণাল ঘোষ ক্যাবিনেটের সদস্য নন
ফিরহাদ হাকিম বলেন, কুণাল ঘোষ ক্যাবিনেটের সদস্য নন। ক্যাবিনেটের সবার যৌথ দায়িত্ব রয়েছে। তিনি সেই ক্যাবিনেটের সদস্য। ফিরহাদ হাকিম বলেন, ক্যাবিনেট বড় জায়গা। কোথাও কোনও বেনিয়ম হলে তা জানা সম্ভব নয়। নিয়োগ দুর্নীতির সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের সম্পর্ক নেই বলেও দাবি করেন তিনি। যে তদন্ত হচ্ছে, তা ছাড়াও দফতরগত তদন্ত হতে পারে বলে ইঙ্গিত করেন তিনি।

পার্থ চট্টোপাধ্যায়কে নিশানা করেছিলেন কুণাল
কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে এসএসসির একের পর এক নিয়োগে দুর্নীতির অভিযোগের মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরাসরি সিবিআই-এর কাছে পাঠিয়ে দিচ্ছেন। যা নিয়ে বিড়ম্বনা বেড়েছে তৃণমূলে। যা নিয়ে করা প্রশ্নের জবাবে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ শুক্রবার বলেছিলেন, শিক্ষাক্ষেত্রে নিয়োগে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, তা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর আমলে হয়নি। কার্যত তাঁর ইঙ্গিত ছিল পার্থ চট্টোপাধ্যায়ের শিক্ষামন্ত্রী থাকার সময়ের দিকেই। পার্থ চট্টোপাধ্যায়ই এব্যাপারে বলতে পারবেন বলেও ইঙ্গিত করেছিলেন কুণাল ঘোষ। কুণাল ঘোষের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের বিবাদ নতুন কিছু নয়। গত মঙ্গলবার মনমোহন সিং-এর মৃত্যু হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই ডিলিট করা হয় পার্থ চট্টোপাধ্যায়ের অ্যাকাউন্ট থেকে। যা নিয়ে নাম না করে পার্থ চট্টোপাধ্যায়কে দায়িত্বজ্ঞানহীন বলে কটাক্ষ করেছিলেন কুণাল ঘোষ।
নিয়োগ দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় গোয়েন্দারা রাজনৈতিক কিংবা প্রভাবশালী ব্যক্তিকেও জেরা করতে পারবে বলে জানিয়েছে আদালত। একদিকে যেমন পার্থ চট্টোপাধ্যায়ের তৎকালীন ব্যক্তিগত সচিব সুকান্ত আচার্যের নাম উঠে এসেছে, ঠিক তেমনই এসএসসির পরামর্শ দাতার নামও উঠে এসেছে।












Click it and Unblock the Notifications