বিজেপির বি টিম 'মিম', শাহের সঙ্গে গোপন আঁতাঁতের অভিযোগ ফিরহাদের, মলয়ে সঙ্গে বৈঠক ত্বহা সিদ্দিকীর
বিজেপির বি টিম 'মিম', শাহের সঙ্গে গোপন আঁতাঁতের অভিযোগ ফিরহাদের, মলয়ে সঙ্গে বৈঠক ত্বহা সিদ্দিকীর
মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি বাংলায় পা রাখতেই দ্বিধাবিভক্ত ফুরফুরা শরিফ। পিরজাদা ত্বহাসিদ্দিকির সঙ্গে রাতেই বৈঠক সারলেন তৃণমূল কংগ্রেস নেতা মলয় ঘটক। মিমের সঙ্গে নেই ত্বহা স্পষ্ট জানিয়ে দিলেন তিনি। বাংলায় কোনও সাম্প্রদায়িক রাজনৈতিক দলের জায়গা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। এদিকে মিমকে বিজেপির বিটিম দাবি করে অমিত শাহের সঙ্গে ওয়েইসির গোপন বৈঠক হয় বলে দাবি করেছেন তিনি।

ফুরফুরা শরিফে ওয়েইসি
গতকাল ফুরফুরা শরিফে পিরজাদা আব্বাস সিদ্দিকির সঙ্গে বৈঠক করেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। সেখােন জোট বেঁধে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন দুই নেতা। বিহার নির্বাচনে ভাল ফলাফলের পরেই ২০২১-র পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছিল ওয়েইসি। সেই লক্ষ্যেই বাংলায় সংগঠনকে চাঙ্গা করতে কলকাতায় আসেন ওয়েইসি। হায়দরাবাদ থেকে কলকাতায় এসেই সোজা ফুরফুরা শরিফে গিয়েছিলেন তিনি।

ওয়েইসিকে আক্রমণ ফিরহাদের
ওয়েইসির ফুরফুরা শরিফ সফর নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম। তিিন দাবি করেছেন মিম বিজেপির বি টিম। অমিত শাহের সঙ্গে ওয়েইসির বৈঠকের ভিডিও দেখেছিলেন তিনি। কাজেই রাজ্যে বিজেপির হাত শক্ত করতেই এসেছেন ওয়েইসি এমনই দাবি করেছেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। বাংলায় কোনও সাম্প্রদায়িক দলের জায়গা নেই বলে ওয়েইসিকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিজেপি নেতা।

মলয় ঘটকের সঙ্গে বৈঠক ত্বহার
ফুরফুরা শরিফে পীরজাদা আব্বাস সিদ্দিকির সঙ্গে ওয়েইসির বৈঠকের পরেই রাতে ফুরফুরা শরিফ যান মলয় ঘটক। সেখানে ত্বহা সিদ্দিকির সঙ্গে বৈঠক করেন মলয় ঘটক। তারপরেই ত্বহা দাবি করেছেন বাংলায় কোনও সাম্প্রদায়িক রাজনীতির জায়গা নেই। ফুরফুরা শরিফ ধর্মের জায়গা রাজনীতিক জায়গা নয়। ওয়েইসিকে ইঙ্গিত করেই এই মন্তব্য করেছেন মলয় ঘটক।

মুসলিম ভোট ভাগের আশঙ্কা
মিম রাজ্যে আসলে মুসলিম বা সংখ্যালঘু ভোটে ভাগ বসাবে তাতে কোনও সন্দেহ নেই। এতে চাপ বাড়বে শাসক দলের। তাই মিম রাজ্যের বিধানসভা ভোটে প্রার্থী দিলে ভোট কাটার আশঙ্কা তৈরি হয়েছে শাসক দলে। বিজেপি বিরোধী মুসলিমরা মিমের দিকে ঝুঁকতে শুরু করবেন বলে মনে করছে রাজনৈতিক মহল। এতে সংকট বাড়বে তৃণমূল কংগ্রেসেরেই।












Click it and Unblock the Notifications