কলকাতাকে স্বাভাবিক করতে ইদের দিনেও কাজ করবে পুরসভা, নিজেও যোগ দেবেন ঘোষণা ফিরহাদের
এখনও স্বাভাবিক হয়নি কলকাতা। তাই কোনও ছুটি নয় ইদের দিনেও কাজ করবেন পুরকর্মীরা। তিনি নিজেও আসবেন কাজে জানিয়ে দিলেন কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম।
এখনও স্বাভাবিক হয়নি কলকাতা। তাই কোনও ছুটি নয় ইদের দিনেও কাজ করবেন পুরকর্মীরা। তিনি নিজেও আসবেন কাজে জানিয়ে দিলেন কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। আজ শহরের কিছু অংশে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়েছে। তবে এই ব্যর্থতার জন্য রাজ্য সরকার দায়ি নয় সেটাও জানিয়ে দিয়েছেন তিনি।

ইদের দিনেও কাজ
কলকাতাকে স্বাভাবিক করতে আরও কোনও সময় নষ্ট করতে চায় রাজ্য সরকার। তাই ইদের ছুটিতেও কাজ করবেন পুরকর্মীরা। শহরকে স্বাভাবিক করতে ইদের দিনেও কাজ হবে ঘোষণা করলেন পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। এমনকী তিনি নিজেও কাজে আসবেন বলে জানিয়েছেন।

বিদ্যুৎ ব্যর্থতার দায় সরকারের নয়
শহরের বিদ্যুৎ পরিষেবা ফেরানো নিয়ে গত ৩ দিন ধরে সিইএসসির চূড়ান্ত গাফিলতি প্রকাশ্যে এসেছে। এই নিয়ে বিরোধীদের আক্রমণের শিকার হয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন। শেষে নিজে সিইএসসির সঙ্গে কথা বলে দ্রুততার সঙ্গে কাজ করার নির্দেশ দেন। এই পরিস্থিতির জন্য রাজ্য সরকার দায়ী নয় বলে রবিবার পাল্টা আক্রমণ করেছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

ক্ষমা চেয়েছে সিইএসসি
সময়ে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে না পারার জন্য গ্রাহকদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে সিইএসসি। লকডাউনে কর্মী না থাকার কারণেই এই অব্যবস্থার মধ্যে পড়তে হয়েছে বলে জানিয়েছে তারা। এদিকে বিদ্যুতের দাবিতে শহরের বিভিন্ন জায়গায় বিক্ষোভ বেড়েছে। যদিও রাজ্য বিদ্যুৎ পর্ষদের সহযোগিতায় রবিবার শহরের অধিকাংশ জায়গায় বিদ্যুৎ সরবরাহ ঠিক হয়েছে।

কর্মী সংকট
লকডাউনের কারণে সিইএসসিতে কর্মী সংকট তৈরি হয়েছে গতকালই সাংবাদিক বৈঠক করে সংস্থার পক্ষ থেকে জানানো হয়। মঙ্গলবারের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করে দেওয়ার কথা বলেছে সংস্থা। রাজ্য সরকারের পক্ষ থেকে লোক দিয়ে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে। রাজ্য বিদ্যুৎ পর্ষদের কর্মীরাও রাতভর কাজ করে একাধিক জায়গায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করেছেন।












Click it and Unblock the Notifications