বাম আমলে চাকরি নিয়ে ভিন্নমত! মমতার উল্টো সুরে উদয়নকে পাগল কটাক্ষ ফিরহাদের
বাম আমলে চাকরি নিয়ে ভিন্নমত পোষণা করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। শুধু উদয়ন গুহকেই তিনি পাগল আখ্যা দিলেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের উল্টো সুরে কথা বলে তিনি জানিয়ে দিলেন, চিরকুটে লোক ঢোকানো যায় না, নিদেনপক্ষে একটা অ্যাপ্লিকেশন লাগে! এদিন উদয়ন গুহের চাকরি নিয়ে মন্তব্যের পরিপ্রেক্ষিতে একথা বলেন ফিরহাদ।
চিরকুটে চাকরি নিয়ে তৃণমূল কংগ্রেস যে মত পোষণ করেছে, তার উল্টো পথে হেঁটেছেন ফিরহাদ হাকিম। উদয়ন গুহ বাম আমলে চাকরিতে দুর্নীতি নিয়ে মন্তব্যে তাঁর বাবার বিরুদ্ধেও তোপ দেগেছেন। তা শুনে ফিরহাদ বলেছেন উদয়ন পাগলের মতো কী বলছেন আমার জানা নেই!

উদয়ন বাম আমলে চাকরি নিয়ে তৎকালীন মন্ত্রী তাঁর বাবা কমল গুহকে কাঠগড়ায় তোলেন। বাবাও কিছু লোককে চাকরিতে ঢুকিয়েছেন বলে মন্তব্য করেন তিনি। তাঁর এই বিস্ফোরক মন্তব্যের পরিপ্রেক্ষিতে ফিরহাদ হাকিম বলেন, উদয় পাগলের মতো কী বলছেন আমরা জানা নেই। বাম আমলে চাকরি নিয়ে উদয়নকে কটাক্ষ করেন তিনি।
উদয়নকে একহাত নেওয়ার ফিরহাদ প্রকারান্তকে চিরকুটে চাকরি নিয়ে তৃণমূলের অবস্থানেরই বিরোধিতা করে বসেন। তিনি বলেন, কখনই চিরকুটে চাকরি হতে পারে না। অন্তত একটা অ্যাপ্লিকেশন বা আবেদন পত্র লাগে। এই কথা বলে তিনি বাম আমলে চিরকুটে চাকরি নিয়ে তৃণমূল যে অভিযোগ সামনে এসেছে, তার বিরোধিতা করেন।
ফিরহাদ হাকিম বলেন কোনো নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার পর চিরকুটে লোক ঢোকানো যায় না। ৭-এর দশকে যখন নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি তখন হতে পারে, কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার পর আবেদনপত্র অন্তত দরকার চাকরির জন্য। বাম আমলে চিরকুটে চাকরি নিয়ে উদয়ন গুহকে এভাবেই একহাত নেন ফিরহাদ।
এদিন শুধু উদয়ন গুহের মন্তব্যের বিরোধিতা করেই ক্ষান্ত হননি ফিরহাদ হাকিম। একহাত নেন তৃণমূলেরই আর এক মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। জ্যোতিপ্রিয় মল্লিক ফের নিদান দেন সিপিএম বয়কটের। তার বিরোধিতা করতে শোনা যোয় ফিরহাদকে। তিনি বলেন, সিপিএম বাড়ির কেউ যদি অসুস্থ হয়, একজন কাউন্সিলর ও বিধায়ক হিসেবে আমার কর্তব্য তাঁর পাশে দাঁড়ানো।
সম্প্রতি পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খোলার পর তাঁকে দল থেকে সেন্সর করা হয়েছিল। তারপরও তিনি রাজ্যের মন্ত্রিসভার একের পর এক সদস্যের বিরুদ্ধে মুখ খুলে চলেছেন। তিনি তাঁদের অবস্থান খারিজ করে একজন কাউন্সিলর ও বিধায়ক হিসেবে কী কর্তব্য তা তিনি বুঝিয়ে দিয়েছেন। মানুষ হিসেবে যা করণীয়, তিনি সেটা করবেন বলে জানান।












Click it and Unblock the Notifications