বিনা নিমন্ত্রণে বাড়িতে ঢুকেছিলেন মুকুল! শত্রুর নাম বিজেপি, বললেন ফিরহাদ

দলে সন্দেহের পরিবেশ তৈরির চেষ্টা হচ্ছে। দলের মেয়র সব্যসাচী দত্তের সঙ্গে মুকুল রায়ের বৈঠক প্রসঙ্গে এমনটাই মন্তব্য করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

দলে সন্দেহের পরিবেশ তৈরির চেষ্টা হচ্ছে। দলের মেয়র সব্যসাচী দত্তের সঙ্গে মুকুল রায়ের বৈঠক প্রসঙ্গে এমনটাই মন্তব্য করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। একইসঙ্গে তিনি বলেন, বিনা নিমন্ত্রণে বাড়িতে ঢুকেছিলেন মুকুল রায়। মোদীকে না সরানো পর্যন্ত নিস্তার নেই বলেও জানিয়েছেন ফিরহাদ। তিনি বলেন, সব্যসাচী ভুল স্বীকার করেছেন।

বিনা নিমন্ত্রণে বাড়িতে ঢুকেছিলেন মুকুল! শত্রুর নাম বিজেপি, বললেন ফিরহাদ

পুরনো বন্ধুর সঙ্গে মুকুল রায়ের সাক্ষাৎ , আর তাতেই তোলপাড় রাজ্য রাজনীতি। সূত্রের খবর অনুযায়ী, একটা সময় সব্যসাচী দত্তের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ঘোষণা ছিল কার্যত সময়ের অপেক্ষা। সেই পরিস্থিতি থেকে জ্যোতিপ্রিয় মল্লিক, সুজিত বসুদের সঙ্গে করে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে বৈঠকে বসেন ফিরহাদ হাকিম। দলের তরফে সেদিনের পুরো ঘটনা জানতে চাওয়া হয়।

সূত্রের খবর অনুযায়ী, সেদিনের ঘটনা নিজের মতো করে বর্ণনা করেন বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত। তাঁর সেই কথা মেনে নেন দলের নেতারা। ভুল স্বীকারও করেন। সেই জন্য পরে ফিরহাদ হাকিম জানান, ভুল স্বীকার করেছেন সব্যসাচী। ফিরহাদ জানান, শত্রুর নাম বিজেপি। মোদীকে না সরানো পর্যন্ত নিস্তার নেই।

যে ব্যক্তিকে দল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তাঁর সঙ্গে দলের কেউ সম্পর্ক রাখবেন না বলেই মনে করেন ফিরহাদ হাকিম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+