Firhad Hakim: পুরনিয়োগ দুর্নীতি মামলায় এবার নজরে পুরমন্ত্রী, ফিরহাদ হাকিমের বাড়িতে CBI তল্লাশি

খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ইডি তল্লাশির পর এবার পুরমন্ত্রী এবং কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে সিবিআই তল্লাশি। রবিবার সকালেই সিবিআইয়ের একটি টিম মন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে তল্লাশি শুরু করেছে বলে জানা গিয়েছে।

রবিবার সাত সকালে মন্ত্রী এবং কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে হাজির হয়েছিল সাতটি থেকে আটটি সিবিআইয়ের গাড়ি। তাতে পাঁচ থেকে ৬ জন সিবিআই অফিসার ছিলেন। তারা চেতলা অগ্রণীর পাশে মন্ত্রী মন্ত্রীর ফ্ল্যাটে তল্লাশি শুরু করেছেন। উত্তেজনা এড়াতে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে মন্ত্রীর ফ্ল্যাটের চারপাশে।

Firhar Hakim

এদিকে পুরমন্ত্রীর বাড়িতে সিবিআই হানা দিয়েছে খবর ছড়াতেই এলাকার বাসিন্দা এবং দলীয় কর্মীরা ভিড় করতে শুরু করে দিয়েছেন। এই নিয়ে চেতলায় প্রবল উত্তেজনা ছড়িয়েছে। মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালানোর প্রতিবাদে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা। আর কয়েকদিন পরেই পুজো। সামনেই পুজোর প্যান্ডের তার কাজও চলছে। তারই মাঝে সিবিআই হানার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে।

কয়েকদিন আগে পুরনিয়োগ দুর্নীতি মামলায় খাদ্যমন্ত্রী রথীন ঘোষের মধ্যমগ্রামের বাড়িতে হানা দিয়েছিলেন ইডির আধিকারীকরা। তাঁরা প্রায় ১৯ ঘণ্টা ধরে মন্ত্রীকে জেরা করেছিলেন। একাধিক নথি মন্ত্রীর বাড়ি থেকে নিয়ে রওনা হয়েছেন। মন্ত্রীর বাড়িতে ইডি অভিযান নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাও বাইরে দাঁড়িয়ে ইডির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন।

শুধু খাদ্যমন্ত্রী নয় একাধিক পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং প্রাক্তন চেয়ারম্যানদের বাড়িতেও ২ দিন আগে তল্লাশি চালিয়েছেন ইডির আধিকারীকরা। দক্ষিণ দমদম পুরসভা, কামারহাটি, পাণিহাটি, বরাহনগর পুরসভার চেয়ারম্যান, প্রাক্তন চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানদের বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন তাঁরা। পুরনিয়োগ দুর্নীতে এঁদের হাত থাকতে পারে বলে দাবি তদন্তকারীদের। সেই কারণেই তথ্য প্রমাণ সংগ্রহে তল্লাশি অভিযান চালিয়েছিলেন তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+