Firhad Hakim: নিরাপত্তারক্ষীদের ঢুকতে বাধা, ফিরহাদের মেয়ের সঙ্গে বচসা বাহিনীর, CBI-র বিরুদ্ধে স্লোগান বাইরে
ফিরহাদ হাকিমের চেতলার বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। কাকভোর থেকে সেখানে চলছে সিবিআই তল্লাশি। মন্ত্রীর নিরাপত্তারক্ষীদের পর্যন্ত ঢুকতে বাধা দেওয়া হয়। ফিরহাদ হাকিমের মেয়ের সঙ্গেও কেন্দ্রীয় বাহিনীর আধিকারীকদের সঙ্গে বচসা বাধে।
এদিকে মন্ত্রীর বাড়ির সামনে জমায়েত হতে শুরু করেছিল সকাল থেকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জমায়েত বাড়তে থাকে। মন্ত্রীর বাড়ির বাইরে সিবিআইয়ের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তাঁরা। পরে পুলিশ এসে জমায়েত সরিয়ে দেয়। জানা গিয়েছে মন্ত্রী এবং তাঁর পরিবারের সকলের ফোন বাজেয়াপ্ত করেছে সিিবআই। সকাল সাতটা থেকে চলছে তল্লাশি।

সকাল থেকেই বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি কোনও পরিচারক-পরিচারিকাদের। এমনকী ফিরহাদ হাকিমের নিরাপত্তারক্ষীেদরও ঢুকতে দেওয়া হয়নি। বাহিনীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ফিরহাদ কন্যার। চেতলায় মন্ত্রীর বাড়ির বাইরে কেন্দ্রীয় বািহনী গো ব্যাক স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন বিক্ষোভকারীরা। পরে পুলিশ গিয়ে সেই জমায়েত সরিয়ে দেয়।
ফিরহাদের প্রভাবশালী তকমা যাতে না পড়ে সেকারণেই পুলিশের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই মন্ত্রীর বাড়িতে পৌঁছে গিয়েছে তাঁর আইনজীবী। ফিরহাদ হাকিম সহ সকলের ফোন বাজেয়াপ্ত করে নিয়েছেন তদন্তকারীরা। আজ একািধক কর্মসূচি ছিল মন্ত্রীর। সব কর্মসূচি বাতিল করা হয়েছে।
রাজভবনের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবস্থান বিক্ষোভ কিন্তু আজও জারি রয়েছে। মনে করা হচ্ছে অভিষেক আন্দোলনের ঝাঁঝ বাড়াতেই এই একের পর এক ইডি-সিবিআই তল্লাসি চলছে শাসক দলের নেতা-মন্ত্রীদের বাড়িতে। তারপরেও আন্দোলনে ঝাঁঝ বাড়াচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শুধু ফিরহাদ হাকিমের বাড়ি নয় তল্লাশি চলছে মদন মিত্রের বাড়িতেও। তাঁর ভবানীপুর এবং দক্ষিণেশ্বরের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। আবার দমদম পুরসভার চেয়ারম্যান হরিন্দর সিংয়ের বাড়িতেও পৌঁছে গিয়েছে তল্লাশি। আবার টাকি পুরসভার চেয়ারম্যানের বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে। তদন্তকারীরা সব জায়গায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে গিয়ে তল্লাশি চালানো হচ্ছে।












Click it and Unblock the Notifications