কলকাতা পুরসভার প্রশাসক পদে ফিরহাদ! কাজ করবে ১৪ সদস্যের বোর্ড

আনুষ্ঠানিকভাবে কলকাতা পুরসভার প্রশাসক পদে ফিরহাদ হাকিমের নাম ঘোষণা করল সরকার। মঙ্গলবারই এব্যাপারে ফিরহাদের নাম চূড়ান্ত হয়ে গিয়েছিল। বুধবার বোর্ডের বাকি সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে।

আনুষ্ঠানিকভাবে কলকাতা পুরসভার প্রশাসক পদে ফিরহাদ হাকিমের নাম ঘোষণা করল সরকার। মঙ্গলবারই এব্যাপারে ফিরহাদের নাম চূড়ান্ত হয়ে গিয়েছিল। বুধবার বোর্ডের বাকি সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। ৮ মে থেকে কলকাতা পুরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব নেবেন ফিরহাদ হাকিম।

মেয়র হিসেবে মেয়াদ শেষ ৭ মে

মেয়র হিসেবে মেয়াদ শেষ ৭ মে

মার্চে কলকাতা পুরসভার নির্বাচনে নিয়ে আলোচনার মধ্যেই দেশব্যাপী লকডাউন চালু হয়ে যায়। ফলে তখনই কার্যত স্থির হয়ে যায় এবার নির্দিষ্ট সময়ে নির্বাচন হচ্ছে না। কিন্তু কলকাতা পুরসভা পরিচালনায় সেরকম কিছু লেখা না থাকায় তার কার্যকারীতা জারি রাখতে হবে। তবে সেক্ষেত্রে অর্ডিন্যান্স নাকি অন্য কিছু তা নিয়ে জল্পনা তুঙ্গে ছিল। রাজ্যপালকে এড়িয়ে রিমুভ্যাল অফ ডিফিকাল্টিস অ্যাক্ট-এ ফিরহাদ হাকিমকে প্রশাসক করল রাজ্য সরকার।

৮ মে দায়িত্ব নেবেন ফিরহাদ

৮ মে দায়িত্ব নেবেন ফিরহাদ

এবার আর মেয়র হিসেবে নয়, প্রশাসক হিসেবে ৮ মে থেকে কলকাতা পুরসভার দায়িত্ব নিতে চলেছেন ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভার ইতিহাসে প্রথমবারের জন্য প্রশাসক বসানো হল।

বোর্ডের বাকি সদস্যরা

বোর্ডের বাকি সদস্যরা

প্রশাসক হিসেবে শুরুতেই রয়েছে ফিরহাদ হাকিমের নাম। তালিকায় দ্বিতীয় নামটি হল ডেপুটি মেয়র অতীন ঘোষের। এরপর যাঁদের নাম রয়েছে, তাঁরা হলেন, দেবব্রত মজুমদার, দেবাশিস কুমার, মনজার ইকবাল, সামসুজ্জমান আনসারি, তারক সিং, ইন্দ্রানী সাহা ব্যানার্জি, স্বপন জমাদ্দার, আমিরুদ্দিন(ববি), রতন দে, রাম প্যারে রাম, অভিজিৎ মুখার্জি, বৈশ্বানর চ্যাটার্জি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+