মমতা কাদের ভয় পান, মোদীকে কারা ভয় পান, স্পষ্ট করে দিলেন ফিরহাদ হাকিম

মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে প্রায়ই শোনা যায়, তিনি কাউকে ভয় পান না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার এক সদস্যই স্পষ্ট করে দিলেন মমতা কাকে ভয় পান।

মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে প্রায়ই শোনা যায়, তিনি কাউকে ভয় পান না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার এক সদস্যই স্পষ্ট করে দিলেন মমতা কাকে ভয় পান। মমতা ভয় পান জনগণকে। একমাত্র জনগণকে। আর কাউকে নয়। সেই জনগণই আবার ভয় পান মোদীকে। মোদীই প্রথম প্রধানমন্ত্রী যাঁকে ভয় পান দেশের মানুষ।

‘মমতা যাদের ভয় পান, মোদীকে ভয় পান তাঁরাই’

বক্তা আর কেউ নন, ফিরহাদ হাকিম। শ্যামবাজারের একটি জনসভা থেকে প্রধানমন্ত্রীকে এই ভাষতেই বিঁধলেন তিনি। ১৯ জানুয়ারি ব্রিগেড সভা। তার আগে প্রস্তুতি সভার মঞ্চ থেকে মোদীকে কটাক্ষ করলেন ফিরহাদ হাকিম। বললেন, ছোটবেলায় শোলে সিনেমা দেখেছি। তারপর থেকেই মায়েরা ছেলেকে বলছেন শো যা বেটা, নেহি তো গব্বর আ যায়েগা।

শোলের সেই স্লোগানের সঙ্গে মিলিয়ে ফিরহাদ হাকিম বলেন, এখন আর গব্বরের ভয় দেখান না মায়েরা। মায়েরা এখন ছেলেদের ঘুম পাড়ানোর জন্য বলেন, শো যা ব্যাটা, নেহি তো মোদী আ যায়েগা। এদিন তিনি নাম না করে কটাক্ষ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকেও।

তিনি বলেন, মোদীর সঙ্গে একটা মোটা লোক জুটেছে। তিনি বলছেন, সারা দেশে এনআরসি করে দেবে। অসমে এনআরসি করে এখন ঠেলা সামলাচ্ছেন, তারপর অন্য রাজ্যে এনআরসি করতে গেলে বিজেপি নামটাও মুছে যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+