‘বিজেপি নেতার হাতে ভিক্ষার ঝুলি! দরজায় দরজায় গিয়ে বলছেন আমাদের প্রার্থী হবে গো’

বিজেপির লোকসভা নির্বাচন কমিটির আহ্বায়ক তিনি। এহেন মুকুল রায় কি না লোকসভা নির্বাচন ঘোষণার প্রাক্কালে হঠাৎ হাজির বিধানগরের মেয়র তথা তৃণমূল নেতা সব্যসাচী দত্তের বাড়িতে।

বিজেপির লোকসভা নির্বাচন কমিটির আহ্বায়ক তিনি। এহেন মুকুল রায় কি না লোকসভা নির্বাচন ঘোষণার প্রাক্কালে হঠাৎ হাজির বিধানগরের মেয়র তথা তৃণমূল নেতা সব্যসাচী দত্তের বাড়িতে। তা নিয়ে যেমন রাজ্য রাজনীতি উত্তাল, তেমনই খোঁটা দিতে ছাড়ছে না তৃণমূলও। মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, বিজেপি প্রার্থী না পেয়ে ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরে বেড়াচ্ছে বাড়িতে বাড়িতে।

‘বিজেপির হাতে ভিক্ষার ঝুলি, দরজায় দরজায় গিয়ে নেতারা বলছেন আমাদের প্রার্থী হবে গো’

ফিরহাদ হাকিম বলেন, একটা সর্বভারতীয় দল, তাদের কি না এমনই দৈন্যদশা যে, অন্যের দরজায় দরজায় ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরতে হচ্ছে। প্রার্থী খুঁজে পাচ্ছে না বিজেপি। তাই অপর দলগুলির হেঁসেলে উঁকি মারছে। আর বলছে, আমাদের প্রার্থী হবে গো। কিন্তু দুঃখের বিষয় কোনও সাড়া মিলছে না।

উল্লেখ্য, মুকুল রায় সব্যসাচীর বাড়িতে গিয়ে দেড় ঘণ্টা বৈঠক করে আসা ভালো চোখে দেখছেন না মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশেই তড়িঘড়ি বিধাননগর পুর কাউন্সিলরদের বৈঠক ডাকা হয়। পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের পৌরহিত্যে সেই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে মেয়র সব্যসাচী দত্তকেও।

এখন প্রশ্ন উঠেছে, তাহলে কি বাড়িতে মুকুল রায়ের পদার্পণে সব্যসাচীর ঘাড়ে শাস্তির খাঁড়া ঝুলছে। তড়িঘড়ি পুর কাউন্সিলরদের বৈঠক ডাকা কিন্তু সেরকমই বার্তা দিচ্ছে। এই বৈঠকে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে উত্তর ২৪ পরগনার জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক, দমকলমন্ত্রী সুজিত বসুকেও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+