‘নারদে চক্রান্তের শিকার তৃণমূল!’ ভাবমূর্তি রক্ষায় ‘শিখণ্ডী’ খাড়া করলেন ফিরহাদ

নারদ ভিডিও-য় তাঁকে টাকা নিতে দেখা যায়নি। তবে টাকা নেওয়ার ফাঁদ যে পাতা হয়েছিল, কে টাকা নিয়েছিল, সেই টাকা কোথায় খরচ হয়, সব জানালেন ফিরহাদ।

নারদকাণ্ডে তিনি কোনও টাকা নেননি। টাকা নেওয়ার দায়ভার অনুগামীর উপর চাপিয়েই ভাবমূর্তি বাঁচাতে চাইলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। সোমবার সিবিআই জেরার মুখে তিনি সাফ জানিয়েছেন, 'নারদ ভিডিও-তে তাঁকে টাকা নিতে দেখা যায়নি। টাকা নেওয়ার ফাঁদে তাঁকে ফেলা হয়েছিল। তাঁর এক অনুগামী টাকা নেয়। সেই টাকা তিনি পুজো কমিটিতে পাঠিয়ে দেন।'

‘নারদে চক্রান্তের শিকার তৃণমূল!’ ভাবমূর্তি রক্ষায় ‘শিখণ্ডী’ খাড়া করলেন ফিরহাদ

সিবিআই এখন মন্ত্রীর কথার সত্যতা যাচাই করতে ওই অনুগামী ও পুজো কমিটিকে তলব করতে পারে। তবে পুজোর মধ্যে আর মন্ত্রীকে নারদ ইস্যুতে তলব করা হচ্ছে না। এদিন ফিরহাদের বয়ান রেকর্ড করেছে সিবিআই। আগে ইডি আধিকারিকদেরও মুখোমুখি হয়েছিলেন ফিরহাদ। এবার ফিরহাদের বয়ান খতিয়ে দেখবেন তদন্তকারীরা।

এদিন সিবিআই জেরার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ জানান, কোনওদিনও কোনও অনৈতিক কাজ করিনি। আর ভবিষ্যতেও কোনও অন্যায় কাজ করব না। আমরা রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছে। নারদ মামলায় আমাদের ফাঁসানো হয়েছে।

ফিরহাদ হাকিমকে এদিন ছ-ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। ফের তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। তদন্তের প্রয়োজেন তিনিও সিবিআইকে সমস্তরকম সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন। তবে পুজোর মধ্যে তাঁকে ফের তলবের কোনও সম্ভাবনা নেই বলেই প্রাথমিকভাবে জানিয়েছেন সিবিআই আধিকারিকরা।

সিবিআই তাঁকে এদিন জিজ্ঞাসা করেছিল, তাঁকে টাকা নিতে দেখা না গেলেও, কেউ তো তাঁর হয়ে টাকা নিয়েছিলেন। তিনি কে? তখনই অনুগামীর কথা স্বীকার করেন তিনি। সেই অনুদানের টাকা একটি পুজো কমিটিতে তিনি দান করে দিয়েছিলেন বলেও জানান। তাই পরবর্তী সময়ে পুজো কমিটি ও ওই অনুগামীকে তলব করা হতে পারে।

এখন শুভেন্দু অধিকারী বাদে সমস্ত তৃণমূল নেতাদেরই জিজ্ঞাসাবাদ করা হয়ে গেল সিবিআইয়ের। শুভেন্দু অধিকারীকে এই সপ্তাহেই জিজ্ঞাসাবাদ করা হতে পারে। শুভেন্দুকে আগেই তলব করা হয়েছিল। ফলে যে কোনওদিন তিনি হাজির হতে পারেন নিজাম প্যালেসে সিবিআই দফতরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+