Firhad Hakim: হঠাৎ হাসপাতালে ভর্তি মেয়র ফিরহাদ হাকিম, কী হয়েছে তাঁর?
হঠাৎ হাসপাতালে ভর্তি কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সোমবার সন্ধেবেলা নাকি তিনি শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। এই খবর প্রকাশ্যে আসার পরেই জল্পনা শুরু হয়েছে হঠাৎ কি হল মেয়রের। কোন শারীরিক অসুস্থতার কারণে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।
জানা গিয়েছে কোমরে ব্যথার কারণে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ মেনে তড়িঘড়ি তাঁকে হাসপাতােল ভর্তি করা হয়। কোমরে ব্যথা এতোটাই বেড়ে গিয়েছিল যে চিকিৎসকা নাকি জানিয়েছেন, তাঁকে হাসপাতালে ভর্তি করে ইঞ্জেকশন দিতে হবে। রাতেই সেই ইঞ্জেকশন মেয়রকে দেওয়া হবে বলে চিকিৎসকরা তাঁকে হাসপাতালে ভর্তি হতে বলেন।

আজ রাতে তাঁতে পর্যবেক্ষণে রাখা হবে। আগামীকার তাঁর শারিরীক অবস্থা খতিয়ে দেখার পর িচকিৎসকরা তাঁকে হাসপাতাল থেকে ছাড়বেন বলে জানা গিয়েছে। এদিকে কয়েকদিন আগেই মদন মিত্র এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন অসুস্থতা নিয়ে। নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি। অক্সিজেন সাপোর্টে রাখতে হয়েছিল তাঁকে। রীতিমতো আইসিইউতে ভর্তি ছিলেন মদন মিত্র।
কয়েকদিন আগে তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতে গিয়েছেন। এদিকে আবার স্বপন দেবনাথও হাসপাতালে ভর্তি রয়েছেন। গত শনিবার থেকে হাসপাতালে রয়েছেন তিনি। শারীরিক অসুস্থতার কারণে এখনও তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়নি।












Click it and Unblock the Notifications