বাগরি মার্কেটে বিধ্বংসী আগুন! মেয়র দায়ী করলেন যে সমস্যাকে
বাগরি মার্কেটে আগুন লাগার খবর পাওয়ার পরেই ঘটনাস্থনে ছুটে যান মেয়র তথা দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। আগুন নেভানোর তদারকি করেন তিনি। দমকলমন্ত্রী জানান, ঝুঁকি নিয়ে কাজ করছেন দমকলকর্মীরা।
বাগরি মার্কেটে আগুন লাগার খবর পাওয়ার পরেই ঘটনাস্থনে ছুটে যান মেয়র তথা দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। আগুন নেভানোর তদারকি করেন তিনি।

দমকলমন্ত্রী জানান, ঝুঁকি নিয়ে কাজ করছেন দমকলকর্মীরা। কিন্তু রাস্তা অপরিসর হওয়ায় এবং দাহ্য বস্তু মজুত থাকায় আগুন নেভানোর কাজে সমস্যা হচ্ছে। এখনও পর্যন্ত এক দমকলকর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
(কলকাতার বাগরি মার্কেটে আগুন সম্পর্কিত আরও খবর জানতে ক্লিক করুন এখানে)
যদিও স্থানীয় ব্যবসায়ীদের দাবি, রাত আড়াইটে নাগাদ আগুন লাগলেও দমকল কাজ শুরু করে রাত চারটে নাগাদ। দমকলের গাড়ি এলেও তাতে জল ছিল না। ফলে আগুন নেভানোর কাজে দেরি হয়।
খবর পাওয়ার পরেই এলাকায় যান কলকাতার পুলিশ কমিশনার ও দমকলের ডিজি। দমকলের ডিজি জানিয়েছেন, বাড়িটিতে দাহ্য বস্তু মজুত রয়েছে। তবে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই। যদিও স্থানীয় ব্যবসায়ীদের দাবি, আগুন নিয়ন্ত্রণে আনতে পারছে না দমকল। একের পর এক দোকানের আগুন ছড়িয়ে পড়ছে।
Kolkata: Latest visuals from Bagri Market in Canning Street where a fire broke out in the early hours today. No injuries reported. #WestBengal pic.twitter.com/L28XjP0JRg
— ANI (@ANI) September 16, 2018
The fire broke out at 2:45 am. We are trying our best but firefighting operation is tough here because of the number of buildings. No injuries have been reported: Kolkata Mayor Sovan Chatterjee on fire at Bagri Market in Canning Street. #WestBengal pic.twitter.com/8BDRymZale
— ANI (@ANI) September 16, 2018












Click it and Unblock the Notifications