গার্ডেনরিচে ভয়াবহ আগুন, পাশেই তেলের গুদাম থাকায় আতঙ্ক ছড়াল এলাকায়
গার্ডেনরিচে প্লাস্টিকের গুদামে ভয়াবহ আগুন লেগে আতঙ্ক ছড়াল। পাশেই দু'টি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার গুদামের দিকে আগুন ছড়িয়ে পড়তে থাকে। দমকলের ছ'টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে তিন ঘণ্টার
কলকাতা, ৮ নভেম্বর : গার্ডেনরিচে প্লাস্টিকের গুদামে ভয়াবহ আগুন লেগে আতঙ্ক ছড়াল। পাশেই দু'টি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার গুদামের দিকে আগুন ছড়িয়ে পড়তে থাকে। দমকলের ছ'টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে তিন ঘণ্টার চেষ্টায়। দমকল কর্মীদের তৎপরতায় বড়সড় অগ্নিকাণ্ড থেকে রক্ষা পায় এলাকা।মঙ্গলবার সকাল আটটা নাগাদ গার্ডেনরিচের রামনগরের ওই প্লাস্টিকের গুদামে আগুন লাগে। এলাকায় রটে যায় তেলের গুদামে আগুন লেগেছে। এলাকা ছেড়ে আতঙ্কে বেরিয়ে আসে মানুষজন।
প্লাস্টিকের গুদাম থেকে কালো ধোঁয়া বের হতে দেখেই এই আতঙ্ক ছড়ায়। পাশের কারখানার কর্মী ও স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে বালতিতে করে জল ঢেলে সেই আগুন নেভানোর চেষ্টা চালান। ইতিমধ্যেই দমকলে খবর দেওয়া হয় স্বল্পক্ষণেই দমকল ঘটনাস্থলে পৌঁছে আগুনকে অ্যারেস্ট করতে সম্ভবপর হয়। ফলে বিধ্বংসী আগুন তেলের গুদামে ছড়িয়ে পড়েনি। আগুন তেলের গুদামে ছড়িয়ে পড়লে বড়সড় বিপদ ঘটতে পারত।

ওই প্লাস্টিক কারখানায় প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত ছিল। ফলে প্লাস্টিক কারখানার আগুন দ্রুত ভয়াবহ রূপ নিতে থাকে। গোটা কারখানাই প্রায় ভস্মীভূত। বহু টাকার জিনিসপত্র ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ওই কারখানায় আদৌ কোনও অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল কি না খতিয়ে দেখা হচ্ছে। কী থেকে এই ভয়াবহ আগুন তাও জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ ও দমকল।
পুলিশ ও দমকল পৃথক দু'টি এফআইআর করেছে। দমকল কর্তৃপক্ষের অভিযোগ, অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকলেও, তা কাজ করেনি। মাঝে প্লাস্টিকের গুদাম, দু'পাশে তেলের গুদাম, এই অবস্থায় আগুন লাগলে ভহয়াবহ আকার ধারণ করতে পারে, তবু আগাম কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব না হলে বড় বিপদের আশঙ্কা ছিল। দমকলকর্মীরা যুদ্ধকালীন তত্পরতায় আগুন নিয়ন্ত্রণে এনে পুরো গ্রামকেই রক্ষা করেছেন।












Click it and Unblock the Notifications