আগুনের জেরে আতঙ্ক ছড়াল হাইকোর্টে
আগুনের জেরে আতঙ্ক ছড়াল হাইকোর্টে। সোমবার সকাল ৯টা নাগাদ হাইকোর্টের সেন্টিনারি বিল্ডিং-এ আগুন লাগে। এসি মেশিন-সহ বেশ কিছু আসবাবপত্রেও আগুন লেগে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের ৩ টি ইঞ্জিন।
আগুনের জেরে আতঙ্ক ছড়াল হাইকোর্টে। সোমবার সকাল ৯টা নাগাদ হাইকোর্টের সেন্টিনারি বিল্ডিং-এ আগুন লাগে। এসি মেশিন-সহ বেশ কিছু আসবাবপত্রেও আগুন লেগে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের ৩ টি ইঞ্জিন।

হাইকোর্ট সূত্রে জানা গিয়েছে, আগুন ছড়িয়েছিল বিচারপতি জয়মাল্য বাগচির চেম্বারে। পুলিশ ও দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন ছড়ায়। দমকল বাহিনীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গিয়েছে। আগুনের জেরে সপ্তাহের শুরুর দিনে কিছুক্ষণের জন্য হাইকোর্টের কাজকর্ম ব্যাহত হয়।

Click it and Unblock the Notifications