কী এমন ঘটল রাজভবনের সামনে ছুটে গেলেন রাজ্যপাল?

রাজভবনের সামনে ভয়ঙ্কর কাণ্ড। দাউ দাউ করে জ্বলছে শরাফ হাউস। ছুটে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের সাতটি ইঞ্জিন। দাউদাউ করে জ্বলছে বহুতলের উপরের তলা। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা।

রাজভবন থেকে হেঁটেই সেখানে পৌঁছে যান সিভি আনন্দ বোস। ঘটনাস্থলে রয়েছেন পুলিশ কমিশনার এবং দমকলমন্ত্রী সুজিত বসু। সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেটি দেখতে পেয়েই রাজ্যপাল সেখানে পৌঁছে যান। দমকলকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি।

কী এমন ঘটল রাজভবনের সামনে ছুটে গেলেন রাজ্যপাল?

আবারও রাজ্য পালকে পথে নেমে সাধারণ মানুষের মধ্যে মিশে যেতে দেখা গেল। এর আগে হনুমান জয়ন্তীতে সংখ্যা লঘু অধ্যুষিত এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মিশে যেতে দেখা গিয়েছে। রামনবমীতে রিষড়য়া অশান্তির পর সেখানে ছুটে গিয়েছিলেন তিনি। সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখেছিলেন। তারপরে হনুমান জয়ন্তীর দিন একেবারে পথে নেমে সাধারণ মানুষের সঙ্গে মিশে যেতে দেখা গিয়েছিল তাঁকে।

তিলজলা, গার্ডেনরিচ সহ একাধিক জায়গা গিয়ে রাস্তায় নেমে কথা বলেছিলেন তিনি। বাজারে ঘুরে বেরিয়েছিলেন। ছোট ছোট স্কুল পড়ুয়াদের সঙ্গে কথা বলেছিলেন। এই প্রথম কোনও রাজ্যপালকে রাস্তায় দেখে অভিভুত হয়েছিলেন শহরের বাসিন্দারা। আবারও তাঁকে সাধারণ মানুষকে নিয়ে উগ্বিগ্ন হতে দেখা গেল।

কী এমন ঘটল রাজভবনের সামনে ছুটে গেলেন রাজ্যপাল?

বুধবার সকালে হঠাৎই জনবহুল ধর্মতলায় শরাফ হাউসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাজভবন থেকে আগুনের লেলিহান শিখা েদখতে পেয়ে েহঁটেই বেরিয়ে আসেন তিনি। সেখানে উপস্থিত দমকলকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। কীভাবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব তা নিয়ে কথা বলেন। ঘটনাস্থলে রয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসুও। তিনি জানিয়েছেন দমকল আগুন নেভানোর পর্যাপ্ত চেষ্টা করছে।

কী এমন ঘটল রাজভবনের সামনে ছুটে গেলেন রাজ্যপাল?

কিন্তু এখনও আগুনকে অ্যারেস্ট করা যায়নি। গঙ্গার হাওয়ায় আরও বিধ্বংসী আকার নিচ্ছে সেই আগুন। ইতিমধ্যেই ১০টি ইঞ্জিন েসখানে পৌঁছে গিয়েছে। আগুন নেভানোর সময় বহুতলের একজন গার্ড আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ভেতরে এখন আর কেউ নেই বলে জানিয়েছেন পুলিশ কমিশনার। আগুন নেভাতে হাইড্রোলিক ল্যাডার নিয়ে যাওয়া হচ্ছে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+