'প্রজাতন্ত্র দিবস থাকার কারণে...'! ৩২ ঘণ্টা পরে আনন্দপুরের দগ্ধ গোডাউনে দমকলমন্ত্রী, কী বললেন তিনি?
আনন্দপুরের ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ৩২ ঘণ্টা পেরিয়ে গেছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলমন্ত্রী সুজিত বসু। আজ সকাল ১১টা নাগাদ তিনি দগ্ধ গোডাউন এলাকায় যান। তারপর তিনি ডিজির সঙ্গে কথা বলেন এবং পুরো এলাকাটি ঘুরে দেখেন।

গত রবিবার রাত ১টার কিছুক্ষণ পর ওই গোডাউনে আগুন লাগে। টানা উদ্ধার এবং আগুন নেভানোর কাজ চললেও দমকলমন্ত্রী ঘটনাস্থলে না আসায় বিরোধীরা প্রশ্ন তোলে যে, মন্ত্রী কোথায় ছিলেন? গতকাল বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস ঘটনাটি ঘটার ১৫ ঘণ্টা পরে এলাকায় আসেন। কিন্তু দমকলমন্ত্রী আসেন আরও পরে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুজিত বসু জানিয়েছেন যে, "প্রজাতন্ত্র দিবস থাকার কারণে কাল বিভিন্ন জায়গায় ব্যস্ত ছিলাম।" তবে তিনি দাবি করেছেন যে, ভোর তিনটে থেকেই কন্ট্রোল রুমের সঙ্গে তিনি যোগাযোগ রেখেছিলেন।
মন্ত্রী বলেন যে, প্রায় ৩৫ হাজার স্কোয়ার ফিট এলাকা জুড়ে ওই গোডাউনে মোমো তৈরির কারখানা এবং ডেকোরেটরসের সামগ্রী ছিল। পর্যায়ক্রমে ঘটনাস্থলে দমকলের ১২টি ইঞ্জিন পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে চলে এলেও পকেট ফায়ারের কারণে এখনও দমকলের গাড়ি মোতায়েন রাখা হয়েছে। তাঁর কথায়, জায়গাটি কার্যত জতুগৃহ, কারণ প্রচুর দাহ্য পদার্থ সেখানে মজুত করে রাখা ছিল।
তিনি আরও স্বীকার করেন যে, সেখানে কোনও অগ্নিনির্বাপণ ব্যবস্থা তাঁর চোখে পড়েনি। মন্ত্রী জানিয়েছেন যে, ওই গোডাউনে ফায়ার অডিট হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হবে। ফরেনসিক টিম যাবে, এফআইআর করা হবে এবং পুরো ঘটনার তদন্তও করা হবে।
উল্লেখ্য, গোডাউনটি জলাভূমি বুজিয়ে তৈরি করা হয়েছিল। এওকম অভিযোগ আগেই উঠেছে। প্রশাসনের নজর এড়িয়ে কীভাবে এরকম ঝুঁকিপূর্ণ গোডাউন চলছিল, তা নিয়েই এখন নানারকমের প্রশ্ন উঠছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications