ধর্মতলায় মমতার জনসভার অদূরেই অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকল বাহিনী

ফের অগ্নিকাণ্ডের ঘটনা এলআইসি বিল্ডিং-এ। বৃহস্পতিবার অফিসের ব্যস্ত সময়ে এই আগুন লাগার ঘটনা ঘটে।

ফের অগ্নিকাণ্ডের ঘটনা এলআইসি বিল্ডিং-এ। বৃহস্পতিবার অফিসের ব্যস্ত সময়ে এই আগুন লাগার ঘটনা ঘটে। সি আর এভিনিউ-এর উপরে এলআইসি বিল্ডিং-এর তিন তলায় এই আগুন লাগে।

অফিস ভরা বিল্ডিং-এ অগ্নিকাণ্ডে ছড়াল আতঙ্ক

খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় দমকলবাহিনী। আগুন নেবাতে নেমে পড়ে দমকলের দু'টি ইঞ্জিন। আতঙ্কে ৩ তলার অফিস থেকে বাইরে বেরিয়ে আসেন কর্মীরা। তাড়াহুড়ো করে নামতে গিয়ে বেশ কয়েক জন জখম হন। যদিও, জানা যায় তিনতলা পুরো ফাঁকা করে দেওয়া হয়েছে। তিনতলায় যে অফিস ঘরে আগুন লেগেছিল সেখান থেকে গলগল করে ধোঁয়া বের হচ্ছিল। তবে দমকল তড়িঘড়ি ব্যবস্থা নেওয়ায় আগুন আর ছড়াতে পারেনি। মনে করা হচ্ছে এসি মেশিনে শর্ট-সার্কিট হয়েই আগুনের ঘটনা ঘটে।

মাস কয়েক আগে এই এলআইসি বিল্ডিং-এ আগুন লেগেছিল। সে সময়ও এ সি মেশিনে শর্ট সার্কিট হয়ে আগুন লেগেছিল। সেই ঘটনায় ৯ তলায় একটা অফিসের সার্ভার রুম পুড়ে খাক হয়েগিয়েছিল। এদিকে যেখানে আকগুন লেগেছে সেই এলআইসি বিল্ডিং থেকে ধর্মতলায় ২১ জুলাই-এর মঞ্চের দূরত্ব মাত্র কয়েক গজ। শনিবার এখানেই শহিদ দিবস পালন করবে তৃণমূল কংগ্রেস। যার জন্য ইতিমধ্যে কলকাতায় আসতে শুরু করেছেন তৃণমূল সমর্থকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+