Kolkata Fire: জগৎ সিনেমার পাশের মার্কেট কমপ্লেক্সে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে ১০ টি ইঞ্জিন
Fire At kolkata: ফের শহরে বড়সড় অগ্নিকান্ডের ঘটনা। জগৎ সিনেমার পাশের মার্কেট কমপ্লেক্সে এই বিধ্বংসী আগুন লেগেছে বলে জানা গিয়েছে। ওই কমপ্লেক্সের পাঁচতলাতে আগুন লেগেছে বলে জানা গিয়েছে। কালো ধোঁয়াতে ভরে গিয়েছে চারপাশ।
যদিও এই মুহূর্তে দমকলের অন্তত ১০ টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে ওই বহুতলের ভিতর থেকে বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছে বলে দাবি স্থানীয় মানুষজনের। সিলিন্ডার থেকেই এই বিস্ফোরণ বলে দাবি দমকলের। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

বড়সড় বিপদের আশঙ্কায় চারপাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ওই বহুতলের চারপাশে কাউকে ঘেঁষতে দেওয়া হচ্ছে। ল্যাডার নিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল। তবে এলাকা এতটাই ঘিঞ্জি যে আগুন নেভাতে রীতিমত বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের।
যদিও কীভাবে এই আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। তবে এসি থেকে আগুন লাগতে পারে বলে অনুমান দমকলের। যে তলায় আগুন লেগেছে সেখানে একটি গেস্ট হাউস আছে বলে জানা গিয়েছে। যদিও ঘটনার সময়ে সেখানে কেউ ছিল না। তবে সেখান অনেক সিলিন্ডার রাখা ছিল। সেখান থেকেও আগুন লাগতে পারে বলে অনুমান দমকলের।
তবে ঘটনায় একাধিক দোকান পুড়ে যাওয়ার আশঙ্কা করা হয়েছে। তবে এই মুহূর্তে আগুন নেভানোটাই মূল টার্গেট! বলছেন দমকল আধিকারিকরা। তবে ঘটনার কয়েক ঘন্টা আগেও ওই বহুতলে বহু মানুষের ভিড় ছিল। তবে ঘটনার সময়ে বন্ধ হয় বাজার। ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলেই মনে করা হচ্ছে।
তবে বাজারে আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই ব্যবসায়ীদের মধ্যেও একটা চাঞ্চল্য তৈরি হয়েছে। অনেকেই উদ্বেগ নিয়ে ছুটে আসছেন। যদিও কাউকেই বাজারে এই মুহূর্তে পুলিশের তরফে ঢুকতে দেওয়া হচ্ছে না। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলমন্ত্রী সুজিত বসু।

বলে রাখা প্রয়োজন, গত কয়েক বছর আগেই এই মার্কেট কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আর তাতে অন্তত ২৫ জনের মমান্তিক মৃত্যু হয়। ঘটনার পর দীর্ঘদিন ধরে এই বহুতল বাজার বন্ধ ছিল। এদিনের ফের অগ্নিকান্ডের ঘটনা সেদিনের স্মৃতি উস্কে দিয়েছে। তবে বড়সড় ঘটনা কিছু ঘটেনি। এজন্যে ভগবানকেই ধন্যবাদ দিচ্ছেন স্থানীয় কাউন্সিলার সজল ঘোষ। ঘটনার পর তিনিও পৌঁছে গিয়েছেন ঘটনাস্থলে। সরজমিনে খতিয়ে দেখেছেন পরিস্থিতি।












Click it and Unblock the Notifications